বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিকালে ঘুমাইয়া আছি .
হঠাৎ শব্দে ঘুম
ভাইঙ্গা গেল .
কোনমতে চোখ
খুইলা মাথাটা একটু
পরিষ্কার
কইরা চাইয়া দেহি দুইটা ডানাছাড়া পরী খাড়ায়া আছে .
পরিস্থিতি বিবেচনা করার
চেষ্টা করলাম .
হঠাৎ একটায় কয়
"ভাইয়া আমারে চিনছ?"
আমি মনে মনে ভাবতেছিলাম
Google এ সার্চ
করুম নাকি .
ভাবতেই
মনে পইরা গেল .
এইটার নাম "রিয়া" .
আমার আব্বার
বন্ধুর মাইয়া .
অপেক্ষাকৃত
বেশী সুন্দরীডা ওইডার
চাচাত বোন +
বান্ধবী .
আমি কইলাম
"তুমার নাম রিয়া ."
হ্যায়
দেহি আমারে কয়
আমার
নাম্বারটা রাখ .
বুঝবার
চেষ্টা করলাম
ঘটনা কি . But
বুঝবার পারলাম
না মনে হয় .
কিছু স্মৃতি remind
করার
চেষ্টা করলাম .
মনে পরল একসময়
খুব ভালো পরিচয়
ছিলো . আর
আমি পোলাডা ততটা Unsmart
কখনোই ছিলাম না .
কিন্তু অন্যডার
নাম
মনে আসতেছিল
না .
মাথা পুরা ফাকাঁ .
কারন এই
মাইয়াডার
লগে আমার কিছু
পুরানো বোঝাপড়া ছিল .
একসময়
ওরে নিজের
অজান্তেই নিজের
স্বপ্নকন্যার
আসনে বসিয়ে দিয়েছিলাম .
নাম মনে করার
চেষ্টা করতে করতে নাম্বারটা রাখলাম .
মাইয়া দেহি আমার
দিকে তাকায়া থাকে শুধু .
কিছু কয় না , তয়
মনে হইল কিছু
কইবার চায় .
জিগাইলাম "কিছু
বলবা?"
মাথা নাড়াইয়া সায়
দিল , কিন্তু কিছু
কইল না .
চোখের
দিকে তাকায়া দেখি এখনই
হয়তো বৃষ্টি শুরু
হইব . আর
তাকায়া থাকতে পারলাম
না .
কোথায় যেন
একটা চিনচিনে ব্যথা অনুভব
করতে লাগলাম .
তখনই
নামডা মনে পরল .
শুধু জিগাইলাম
"ঋতু ভালো আছ?"
ওই দেহি আমার
দিকে ফ্যালফ্যাল
কইরা তাকাইয়া থাকে .
হয়তো ভাবে নাই
তার নাম আমার
মনে থাকবে .
তাই
হয়তো কোনো Ans
পাইলাম না .
তবে ওইখানে খাড়ায়া থাকার
মত মানসিক
শক্তি ততক্ষণে আমার
শেষ হইয়া গেছে .
তাদেরকে ঘরে রাইখাই
বাইর
হইয়া পরলাম .
মানিব্যাগে অল্প
কিছু টাকা ছিলো .
ওইটা দিয়া কয়েকটা সিগারেট
কিইনা ডাক
বাংলোয়
চইলা আসলাম .
কিছু
স্মৃতি বারবার
খোচাইতে লাগল .
একটা সময় ছিল
যখন তার
পিছনে অনেক সময়
নষ্ট করছিলাম .
কিন্তু
কোনো Response
পাইতাম না .
সবসময়
আমারে Avoid
কইরা চলত .
দিনের পর দিন
আমার ঘুম হইত না .
কিছুদিন পর
ধীরে ধীরে মনটারে শক্ত
কইরা নিলাম .
কেমনে যেন
সিগারেটটাও
ধইরা ফেললাম .
হয়তো কষ্টগুলো ধোঁয়া দিয়ে আড়াল
করার জন্যই .
ডাক বাংলোয়
বসে এইসব
ভাবতে ভাবতে সিগারেট
টানতে লাগলাম .
তখন দেখি নদীর
পাড়ে দাড়াইয়া আমার
দিকে তাকায়া আছে .
সিগারেট
ফালায়া কাছে গেলাম .
দেখি বৃষ্টি শুরু
হয়ে গেছে . অঝোর
ধারায় . আমি কিছু
বলতে পারলাম না .
কিছু বলতে চায়
মনে হইল . বুঝলাম
Apologize
করতে চায় .
আরও দেখলাম দুই
চোখে স্পষ্ট
অভিমান .
তবে এইটার কারন
বুঝতে পারলাম না .
শুধু বুঝতে পারলাম
তার
নীলপদ্মগুলো সে আমার
হাতে তুলে দিয়েছে .
বলতে চাইলাম
একসময়
তাকে দেওয়া গোলাপ
ফুলগুলোর কথা .
বলতে চাইলাম সেই
ফুলগুলো আজ
শুকিয়ে গেছে .
বলতে চাইলাম ফুল
প্রথমবারেই
নিতে হয় .
কিন্তু বলা আর
হল না . কিছু
কথা হয়তো কখনোই
বলা হয় না ,
হয়তো বলা যায় না .
তার চোখে মৃদু
হাসির ঝিলিক .
হয়তো প্রাপ্তির
আনন্দ .
অবশেষে বুঝতে পারলাম
আমার
স্বপ্নকন্যার
কাছে আবার
আমার
প্রত্যাবর্তন .
নিজের অজান্তেই
নিজেকে আবার
তার কাছে সমর্পণ .
মনের
বিরুদ্ধে যাওয়ার
শক্তি নাই ,
বিবেকের কাছেও
হার মানতে হইল .
যুক্তি দিয়াও
মনটাকে বোঝাতে পারলাম
না .
শুধু আর একবার
সেই একই ভুল .
আর একবার
দ্বিধাহীন
প্রত্যাবর্তন.....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now