বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অপরাজিতা

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X ফ্লাইট থেকে নেমে সোজা বাসায় যাওয়ার পর ছোটবোন টুসির কথা শুনে অপরজিতার ফ্লাটে ছুটে যায় উচ্ছ্বাস । ভীর ঠেলে গিয়ে দেখে অপরিজিতার নিথর দেহের পাশে ৫ বছরের মেয়েটি কান্না করছে ,হাতে একটা চিঠি। চিঠিটি নিয়ে পড়া শুরু করল উচ্ছ্বাস। প্রিয় উচ্ছ্বাস, অনেক দিন পর দেশে আসছ শুনি অনেক বেশি খুশি হয়েছিলাম। ভেবেছিলাম ৫ বছর আগের তুমি আর আজকের তুমির মধ্যে কতটুকু পার্থক্য হয়েছে।সেই অনিমেষ কি এখনও আছে যে আমার জন্য রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকত কখন কলেজের সময় হবে আর কখন আমি বাড়ি থেকে বের হব ! জানো অনেক কিছু প্লান করে রেখেছিলাম, তুমি আমাকে নিয়ে চলে আসার পর আর বাবার বাড়ী যাওয়া হয় নি। হবে কি করে বল? বাবার বাসা থেকে পালিয়ে কাজি অফিস এসে বিয়ে করার পর ওই বাড়ী তো আমার জন্য বন্ধ হয়ে গিয়েছিল, আমার শেষ ভরসা ছিলে তুমি। সেই তুমি যখন আমাকে একা রেখে পড়াশুনার জন্য দূরে চলে গেলে তখন আমি একদম একা হয়ে যাই কেউ ছিল না দেখার। সপ্তাহে ১বার তুমি আমাকে ফোন দিতে অপেক্ষা করতাম কখন তোমার কন্ঠ শুনব। তুমি আমাকে যা টাকা দিতে তা দিয়ে আমার ভেতরের আরেকটা আমি আর বাসা ভাড়াতে চলে যেত । অনেক কষ্ট করে দিন কাটিয়েছি তবু তোমাকে বলি নি কারণ আমি জানতাম কত কষ্ট করে কাজ করে টাকা পাঠাতে তুমি। পড়াশুনা শেষ করে একটা চাকুরি খুঁজতে থাকি আমি পেয়েও যাই একটা যা দিয়ে আমার আর আমাদের মেয়েটা আমি ওর নাম নিয়েছি ঊর্মি আমাদের চলে যেত দিন। এর মাঝে তুমি আমার সাথে যোগাযোগ অফ করে দিলে , অনেক কষ্ট হত জানো… তবুও মেয়েটার দিকে তাকিয়ে কেটে যেত দিন। মাঝেমাঝে তোমার বাসায় চুপিচুপি খোজ নিতাম । তুমি ভাল আছ শুনেই খুশি হতাম। ঠিক ৫ বছর পর তুমি আসছ, কিন্তু একা নয় সাথে আছে তোমার বিদেশি বউ…! আমি কিভাবে তোমাকে অন্য জনের সাথে দেখব বল ? আমি পারব না গো… আমি পারিও নি… এখন রাত ১১টা সকাল ৭টায় তুমি আসবে তোমার মেয়ে ঊর্মি কে রেখে চলে যাচ্ছি দূর দেশে একদম চিরতরে অফলাইন হয়ে যাচ্ছি।আমার খোজ রাখতে পারনি আমার মেয়েটাকে দেখে রেখ প্লিজ … ইতি তোমার অপরজিতা । নিজেকে অনেকবেশি অমানুষ মনে হচ্ছিল উচ্ছ্বাস এর । নিজের অমানুষ দেহটাকে নষ্ট করে দিয়ে দূর দেশে চলে যেতে ইচ্ছে করছিল ওর কিন্তু না ! ঊর্মির তো দেখাশুনা করতে হবে নাহলে অপরিজিতা তো চলে গিয়েও কষ্ট পাবে… তাই ঊর্মিকে নিয়ে অজানা পথে হাঁটা শুরু করল উচ্ছ্বাস । ২৩ বছর পর, আজকে ঊর্মির বিয়ে , সেদিন ঊর্মিকে নিয়ে একটি গ্রামে চলে আসে উচ্ছ্বাস । একটা দোকান দিয়ে ডাক্টার হওয়াতে রোগি দেখা শুরু করে সে। এর মাঝে সে বাড়ি কিংবা বিদেশি সেই বউএর খোজ নেয় নি কারণ সেদিনই সেই মেয়ে আমেরিকা চলে গিয়েছিল তার আরেক বউ এর কথা শুনে। আজ উচ্ছ্বাস এর অনেক ভাল লাগছে মনে হচ্ছে সে বুক ফুলে নিশ্বাস নিতে পাচ্ছে, যদিও অপরজিতার সাথে করা ভুলের একটু বিন্দুও সে শোধ করতে পারে নি। তবুও শেষ ইচ্ছেটা পূরণ করতে পারার মাঝের সুখ খুজে নিয়েছে সে। উচ্ছ্বাসের চোখ বন্ধ হয়ে আসছে, সে বুঝতে পাচ্ছে সে চলে যাচ্ছে। ওই তো অপরজিতা তার জন্য হাত বাড়িয়ে রেখেছে … !


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৬ জন


এ জাতীয় গল্প

→ অপরাজিতা ও রাজকুমার
→ ❤️অপরাজিতা নামে আমার নতুন জীবন❤️
→ নীল অপরাজিতা রুপা♥♥
→ অপরাজিতা
→ অনন্য অপরাজিতা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now