বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
‘বনের পন্ডিত’ খ্যাত শিয়াল আজ বাঘের গুহার সামনে হাজির হয়েছে। সে ভাবছে বাঘ মামাকে ডাকবে নাকি! কারন সারারাত শিকার করে এখন বাঘের ঘুমানোর সময়। তবে বনের ভেতর বাঘের সাথে সবচেয়ে বেশি খাতির হলো শিয়ালেরই!! সেই সাহসেই সে এসেছে বাঘকে ডাকতে!!! তো শিয়াল বুকে সাহস সঞ্চয় করে হাঁক দিলো, “মামা! ও মামা! জেগে আছো নাকি?” ভেতর থেকে গমগম সরে আওয়াজ আসলো, “কে রে? কে ডাকে?” – আমি মামা!! তোমার একমাত্র ভাগ্নে!!! – কে? পন্ডিত নাকি? – হ্যা মামা!! ঠিকই ধরেছো!! – আয় ভেতরে আয়!!! – আচ্ছা আসছি! শিয়াল গুহার ভেতর ঢুকে দেখে বাঘের চোখ ফুলা ফুলা আর লাল হয়ে আছে। পেটটা পরে আছে!! সে বুঝলো বাঘ কাল রাতে কোন শিকার পায়নি!! – মামা! কাল রাতে কিছু খেতে পাওনি তাই না? – হ রে ভাগনে!! কি এক উজ্জ্বল আলো সারা বনের এপাশ অপাশে ঘুরে বেরাচ্ছিলো, তাই মনযোগ দিয়ে কিছুর পেছনে লাগতে পারিনি!! জানিসই তো আলোয় আমি শিকার করতে পারি না।” – কিসের আলো মামা? আমিও কি সব উড়ো উড়ো কথা শুনছি বন নিয়া!! – আরে বনের ধারের খাল দিয়া কি সব বড় বড় জিনিস ঘুরে বেড়ায় আর একটা আলো এদিক ওদিক ছড়িয়ে বেরায়!! ওগুলার ভেতর মানুষ থাকে এটা জানি!! – হ্যা!! মানুষগুলা কেমন আজিব জানি!!! আগে তো এমন ছিল না!! হঠাৎ করে রাতে কেন তারা এসব করছে? ?? – জানি না রে ভাগ্নে!! খুব ক্ষুধা লাগছে! – ও হ্যা মামা!! যে কথা বলতে এখানে এসেছি!! খালের পানিতে নাকি প্রচুর মাছ ভেসে উঠেছে!! মরে মরে উঠছে!! বক ভাই এটাই আজ সকালে আমায় বলে গেলো। তোমার তো দিনকাল ভাল যাচ্ছে না। তাই ভাবলাম তোমায় নিয়ে খালে যাই। গিয়ে মাছ খেয়ে আসি!! – তাই নাকি রে? চল চল…জলদি! প্রচন্ড ক্ষুধা লাগছে রে!! তারপর তারা একসাথে হাটা দেয় খালের উদ্দেশ্যে!! যেতে যেতে বাঘ বলে, “হায়রে! কি দিন ছিলো আগে!! গরম রক্তের জীব ছাড়া কিচ্ছু খেতাম না!!! প্রচুর শিকার করতাম। আর এখন শিকারের অভাবে অখাদ্য মাছ খেতে যেতে হচ্ছে!!! – হ মামা!! আসলেই সেই দিনগুলা আর নাই!! আর ফেরত পাবেন কিনা তা কে বলতে পারে!! – বলিস না আর! খারাপ লাগছে রে!!! – আচ্ছা মামা!! মন খারাপ কইরো না!!! এই তো চলে এসেছি খালে!!! খালের কাছে গিয়ে শিয়াল আর বাঘ দুইজনই আৎকে উঠে! একি অবস্থা হয়েছে খালের!!! টলটলে সবুজ পানি কেমন কালো রুপ ধারন করেছে! দেখেই মনে হচ্ছে পানি না, যেন পুরাটাই বিষ!!! ওদিকে এই পানিতেই মাছগুলা মরে মরে ভেসে উঠছে! ভালুক খালের মোড়ের দিকটায় দাড়িয়ে মাছ ধরছে আর খাচ্ছে, বক কেউ দেখা যাচ্ছে তৃপ্তি করে মাছ খাচ্ছে!! আরও অনেক জীবকে দেখা যাচ্ছে মাছ খেতে!! মাছের অভাব নাই চারিদিকে!! শিয়াল আর বাঘ সেগুলা খেতে শুরু করলো!! বাঘ যে কতখানি ক্ষুধার্ত তা তার নাক মুখ বুজে গোগ্রাসে খাওয়া দেখেই বুঝা যাচ্ছে!!! হঠাৎ করেই কান খাড়া করলো বাঘ!! কিসের যেন শব্দ শুনা যাচ্ছে!! আস্তে আস্তে শব্দ বাড়ছে!! এবং এদিকেই আসছে!! অন্যান্য সব জীব ছুটে বনের ভেতর ঢুকে পরলো, বাঘ আর শিয়ালও একটা ঝোপের আড়ালে বসে গেলো!! তারা অবাক চোখে দেখলো একটা বিরাট নৌকার মতন কি জানি খালের পানি দিয়ে যাচ্ছে!! নৌকার ভেতর কালো কালো কি জানি !!! এভাবেই শব্দ করে জিনিসটা চোখের আড়াল হয়ে গেলো!!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now