বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমি আনিকা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X আমি আনিকা,, আচ্ছা ভাইয়া ভালোবাসাটা কি ভুল,,? নাকি কাউকে খুব বেশি নিজের থেকে ভালোবাসা অনেক বড় অপরাধ,,? , আমি আমার আব্বু আম্মুর খুব আদরের একমাত্র মেয়ে,২০১২ সালের মার্চ মাস তখন মাত্র আমার এস,এস,সি পরিক্ষা শেষ হয়েছে,সময় কাটানো আর ফেসবুকে নাকি অনেক গল্প পড়তে পাওয়া যায় আর গল্প পড়ার লোভে আমার ফেসবুকে একটা আইডি খোলা,, আমি তখন নতুন ছিলাম আর তাই ফেসবুকের কিছুই ঠিক ভাবে বুঝতাম না,আমাকে প্রথম ৩/৪ দিনে বেশ কয়েকজন ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় আর আমি ফেসবুক নিয়ে তেমন কিছু না বোঝাতে তাদের এক্সেপ্টড করে নিই, যদি ও পড়ে আর কারো রিকুয়েস্ট এক্সেপ্টড করতাম না কারন আমি জানতাম যে ফেসবুক যেমন ভালো তেমনি খারাপ এখান থেকে অনেক মানুষ শেষ হয়ে যায়,,আর প্রেম ভালোবাসা এই সব আমার কাছে খুব অপছন্দের একটা ব্যাপার ,,,"" , আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যে কয়েকটা অচেনা ছেলে ফ্রেন্ড ছিলো তারা আমাকে প্রায়ই ম্যাসেজ করত কিন্তু আমি রিপ্লাই দিতাম না কাউকে,যদি ও তারা ম্যাসেজে কি লিখত সেটা আমি পড়তাম,,,,এর ভিতর থেকে সবার থেকে অন্য রকম একটা মানুষকে দেখতে পেলাম যে আমাকে প্রতিদিন সকালে লিখত যে,,,,আপনার সারাদিন সুন্দর কাটুক আর আপনি অনেক ভালো থাকুন সেই কামনা করি,,,,,,এর বাইরে ছেলেটা কিছুই লিখত না,এই ভাবে প্রায় ১৫/১৬ দিন আর এই প্রতিদিন সে ওই লেখাটা আমাকে দিত খুব সকালে আমি ফেসবুকে আশার আগেই,,,,ছেলেটার নাম ছিলো লিমন,,,, তার এই রকম প্রতিদিনের অদ্ভুত ওই ম্যাসেজটা আমাকে দিন দিন তার সাথে কথা বলার জন্য আগ্রহী করতে থাকে, আমি একদিন তাকে রিপ্লাই দিলাম,, ধন্যবাদ লিখে,,,, তার পর তার ইচ্ছাতেই আমাদের পরিচয় হয়,,,,"" , প্রথমে আমি না চাইলে ও লিমনের ইচ্ছা আর জোরাজুরিতে আমাদের ফেসবুকে ম্যাসেজিং হতো, আমার রেজাল্টের আগে আমি খুব চিন্তায় ছিলাম ভালো রেজাল্ট হবে কিনা ঠিক সেই সময়টাতে লিমন আমাকে সব সময় খুব সাহস জুগিয়েছে আর ও সব সময় বলত আমার রেজাল্ট খুব ভালো হবে,,ওর কথাই সত্যিই হয় আমার রেজাল্ট দিল আর আমি গোল্ডেন এ+ পাই,,আমি সেদিন যে কি খুশি হয় তা ভাষায় প্রকাশ করতে পারব না,,আমি ফেসবুকে খবরটা ওকে জানাতেই ও আমাকে বলে,, তার নাকি আমার কাছে কিছু চাওয়ার আছে,,আমি জানতে চাইলাম কি,,? ও আমার মোবাইল নাম্বার চাইলো আমি কিছু না ভেবেই দিয়ে দিলাম আর বললাম যে আমার পক্ষে কিন্তু মোবাইলে কথা বলা সম্ভব হবে না বা আমার আব্বু আম্মু জানতে পারলে আমার কাছ থেকে মোবাইল নিয়ে নিবে,,ওর ইচ্ছাতে সেদিন আমি রাতে খুব কস্টে লুকিয়ে ওর সাথে মোবাইলে প্রায় ২৫ মিনিট কথা বলি এটাই ছিলো ওর আর আমার প্রথম কথা,,,,"" , লিমন আমাদের পাশের শহরেই একটা ম্যাসে থেকে অনার্স পড়ত,,এই ভাবে চলে যায় এক বছর আর এর ভিতর আমাদের ফেসবুকে প্রতিদিন কথা হতো আর মাঝে মাঝে আমি সুযোগ পেলে মোবাইলে কথা ও হতো,,এর ভিতর হঠাৎ লিমন একদিন আমাকে আই,লাভ,ইউ বলে আর কথাটা বলে ও আমার কাছে খুব কাঁন্না করে,একটা ছেলে এই ভাবে কাঁদতে পারে তা তার আগে আমার জানা ছিলো না,,আমি খুব অবাক হয়ে যায় সেদিন ওর ওইরকম পাগলামী দেখে,আমি হ্যা না কিছুই সেদিন না বলে ভাবার জন্য সময় নিই,,এর ভিতর ওর আমার প্রতি খেয়াল যেনো আগের থেকে অনেক বেড়ে যায়,আমি খেয়েছি কিনা,পড়েছি কিনা,, কি করছি,, সব কিছুই ওর জানতে হবে কিছুক্ষণ পর পর,,আর আমার কাছ থেকে ও যদি কোন কারনে জানতে না পারে বা আমার জানাতে দেড়ি হয় তখন ও পাগলের মতো হয়ে যেতো,,,,"" , এর পর কিছুদিন অনেক ভেবে আমি ও ওকে আই,লাভ,ইউ বলি,, তার পর ও দেখা করার জন্য পাগল হয়ে যায় কারন ততো দিনে ও আমাকে বা আমি ওকে দেখিনি,,কারন আমার ফেসবুকে কোন ছবি দেয়া ছিলো না,আর ও চাইলে ও আমি ওকে ছবি দিইনি আমি ওকে বলে ছিলাম যে ভাগ্য থাকলে সামনা সামনি দেখা হবে কোনদিন,,আর শুধু ও না আমি ও কিন্তু ওকে দেখি নাই,কারন ওর ও ফেসবুকে ছবি দেয়া ছিলো না যদি ও ওর ছবি ও আমাকে দিতে চেয়েছিলো আমি না করেছিলাম কারন আমি যখন নিজেকে দেখাচ্ছি না তাহলে আমার ও ওকে দেখা উচিৎ না,,,,"" , আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে তখন আমাদের দুজনের প্রথম দেখা হয়,আমি দেখতে মোটামুটি, খুব ভালো ও না,খারাপ ও না,,সত্যি বলতে কি ওকে আমি দেখার পর আমার পছন্দ হয়নি কিন্তু তাতে কিছুই না আমি ততো দিনে ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম তাই কিছুই বলতে পারিনি,,,,আমাদের দেখা হবার পর থেকে লিমন যেনো কেমন বদলে যেতে থাকে,আমার সাথে যে প্রতি ঘন্টায় যোগাযোগ করত সে যেনো তা ভুলেই গেছে,,তখন আমি নিজে থেকে ওর সাথে কথা বলতাম আর কথা বলার সময় বুঝতে পারতাম যে ও কথা বলতে চাচ্ছে না কিন্তু তার পর ও আমি কথা বলে যেতাম আর ওর সাথে কথা না বলে আমার পক্ষে তখন কিছুই করার ছিলো না,,কদিন পর থেকে ও ফেসবুকে আমার ম্যাসেজের রিপ্লাই দেয়া বন্ধ করে দেই আর আমি কল দিলে ও কয়েকবার দেয়ার পর রিসিভ করত,খুব লজ্জা লাগতো এতো ছোট হয়ে বার বার ওর সাথে কথা বলার জন্য কিন্তু কিছুই করার ছিলো না,,কারন আমি ওকে ভালোবাসি,,,,,,মাঝে একদিন ওর মোবাইল বন্ধ ছিলো সেদিন আমি চিন্তায় কিছুই খেতে পারিনি আর ওকে কল দিয়েছিলাম কয়েকশ বার,,পরের দিন যখন ওর নাম্বার থেকে আমার কাছে কল আশে তখন আমি খুব খুশি হয়েছিলাম কারণ ওর নাম্বার থেকে আমার কাছে অনেক দিন পর কল আসছিলো,, কিন্তু আমার সেই আশা খুশিটা আমার কাছ থেকে হারিয়ে পালাতো সময় নিলো না ওর কথা শুনে,,,,ও আমাকে ফোনে বলে যে ওকে নাকি ওর বাবা মা গ্রামে ডেকে নিয়ে ওর অজান্তেই বিয়ে দিয়ে দিয়েছে ওর নাকি কিছুই করার ছিলো না,,ও আমার কাছে মাফ চেয়েছে আর বলেছে আমি যেনো ওর সাথে যোগাযোগ না করি আর,,,,,আমি সেদিনই অন্য একজনের কাছ থেকে জানতে পারি যে আসলে ও বিয়ে করেনি ও আমাকে যা বলেছে তা নাকি আমার হাত থেকে বাঁচার জন্য,, মানে আমি নাকি ওর জগ্য না আর আমি দেখতে খারাপ তাই ওর সাথে আমাকে মানায় না,,,,"" , সেদিন আমি খুব অসুস্থ হয়ে পরি আমাকে ক্লিনিকে ভর্তি করতে হয়েছিলো সেখানে আমি ৩/৪ দিন ছিলাম আর আমি নাকি তখন শুধু লিমন লিমন করেছিলাম,,,,আমি যখন ক্লিনিক থেকে বাসায় ফিরি তখন ও আমার সব কিছুতেই শুধুই ও ছিলো,, আমি মানুষিক ভাবে কিছুতেই ঠিক হতে পারছিলাম না,,এর ভিতরই আমাকে ইন্টার পরিক্ষা দিতে হয় আর ফলাফল ২টা বিষয়ে ফেল,, সেবার জীবনে প্রথম আমি কোন পরিক্ষায় ফেল করি আর ফেল করাতে আমি যে কস্ট না পেয়েছি তার থেকে অনেক অনেক বেশি কস্ট পেয়েছি আর পায় লিমনের জন্য,,,, "" , জানি না ভাইয়া আমার এই কথা গুলা আপনি পড়বেন কিনা আর লিখবেন নিকি, আমি চাই আপনি লিখেন, লিখলে তাতে আমার কোন লাভ হবে না, এটা পড়ে যদি অন্য কেউ তার জীবনে এমন ভুল থেকে বাঁচতে পারে এটাই আমার চাওয়া আর পাওয়া,,,,,"" , ভালোলাগা বা ভালোবাসা সুন্দর এক অসাধারণ সৃস্টি,,এটাতে যেমন সুখ আছে ঠিক তেমতি দুঃখ ও আছে,,,,, তাই প্রতিটি মানুষের ভালোবাসা চাওয়ার সাথে সাথে বোঝা উচিৎ বুঝতে হবে আপনার শক্তিশালী ভালোবাসাটা নেবার ঘমতাটা আছে তো আপনার সেই ভালোবাসার মানুষের,,?? , (লেখাটা আমার ইনবক্সে কোন এক অচেনা মানুষ দিয়েছে, আমি শুধু তার কথা গুলা একটু গুছিয়ে লেখার চেস্টা করেছি,,আমার কাছে তার একটাই চাওয়া ছিলো আমি যেনো লেখাটা মানুষের মাঝে ছড়িয়ে দিই) , লেখক #Mahedi_hasan


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now