বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ফেসবুকে আছি সেই ক্লাস এইট থেকে। ধীরে ধীরে একটু একটু জনপ্রিয় ইউজার বনে গেছি। আমার সব পোস্ট-এর প্রাইভেসি পাবলিক। অনেকেই ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়, আমিও পাঠাই। বাট, আমি অচেনা কাউকে ফ্রেন্ড লিস্টে রাখিনা। ফলে অনেক গুলা ফ্রেন্ড রিকুয়েস্ট ঝুলিয়ে রাখি। একদিন ঝুলে থাকা একটা আইডি থেকে ম্যাসেজ আসলো "আপনি নিজেকে কি ভাবেন??? ৪ দিন হলো রিকুয়েস্ট পাঠাইছি এখনো একসেপ্ট করেননি?? "
আমি- আপনাকে তো আমি চিনিনা
সে(অচেনা আইডি) - এখন থেকে চিনবেন আর কি
আমি - সরি আমি আগ্রহী নই
সে(অচেনা আইডি) - একচুয়্যালি হয়েছে কি জানেন??? আমি আপনার প্রেমে পড়ে গেছি।
আমি - প্রেমে পড়া স্বাস্থের পক্ষে ক্ষতিকর
সে(অচেনা আইডি) - দুরো, আপনার মত পার্টমারা ছেলের প্রেমে কে পড়ছে???? আসলে আপনার পোস্ট গুলা ভাল লাগে। তাই আপনার বন্ধু হতে চাইছিলাম। বাট আপনি যোগ্য না।
আমি - অযোগ্য লোককে কন্যা বা ফ্রেন্ড রিকুয়েস্ট কোনটাই দান করা উচিৎ না।
সে(অচেনা আইডি) - যান যান। বাদর কে লাই দিলে মাথায় উঠে।
আমি - উকুন আর খুশকি তে ভরা মাথায় আমি উঠি না।
এই বলে মাইয়ারে দিলাম ব্লক।
পোস্টের প্রেমে পড়া পাবলিকের দরকার নাই।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now