বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফাগুনে অপেক্ষা করি তোমার জন্য

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X কেমন আছ? এটা খুবই গভীর ও অর্থহীন প্রশ্ন। তুমি সব সময় বলতে, ভালো থাকা ও খারাপ থাকা কোনোটাই পরম নয়, দুটোই আপেক্ষিক। আমি বলতাম, আপেক্ষিকতা নিয়ে আইনস্টাইন ও তাঁর শিষ্যরা ভাববে। তোমার এত ভাবনা কিসের? তুমি বলতে, ভাবনা থাকে, ভাবনা ফুরিয়ে গেলে, জগৎ ফুরিয়ে যায়। তুমি ফেসবুকে নেই, ফোন নম্বরটা বন্ধ। তুমি জানো, আমি পৃথিবীতে সবচেয়ে ঘৃণা করি বার্লিন শহরটিকে। ওখানে যাওয়ার পর তুমি চলে গেলে আমার জীবন থেকে। জীবন থেকে কি সত্যিই চলে যাওয়া যায়? তুমি তো এখনো আমার চিন্তার প্রাঙ্গণে বেঁচে থাকার মানে হয়ে খেলা করো। ফাগুন এলেই তোমার পছন্দ করা পাঞ্জাবি পরে, মাত্র একটি টকটকে লাল গোলাপ হাতে নিয়ে অপেক্ষায় থাকি টিএসসিতে। কিংবা বৃষ্টিতে কদমফুল হাতে নিয়ে, ঠিক একই অপেক্ষা। আমি ভাবি, তুমি আসবে। কারণ, তুমিই বলেছিলে, ভাবনা থেমে গেলে, জগৎ থেমে যাবে। সৌরভ মাহমুদ ময়মনসিংহ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now