বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটি প্রপোজ

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X একটি প্রপোজ -লাল বৃত্ত কিছু দিন থেকে দেখছি শুভ একটি মেয়েকে বারবার দেখে । অপলক দৃষ্টিতে দেখে। আবেগ মাখা চোখে দেখে। গভীর আকৃতি নিয়ে দেখে। আমি যখন শুভর দিকে দৃষ্টি দিয় তখন সে লজ্জায় লাল হয়ে যায়। শুভ আমার বন্ধু। একই সাথে আমরা পড়ি। শুভ সব বিষয়ে পারদর্শী। সে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারে। যে কোন বিষয় সহজে হ্যাল্ডেল করতে পারে সে। তবে তার একটি দুর্বলতা আছে তা হল প্রেম ভীতি। আমরা দুষ্টমি করে তাকে প্রেমের কথা বললে সে কাচুমাচু শুরু করে। লজ্জায় লাল হয়ে যায়। স্কুল জীবনে তার এক বন্ধু তার হয়ে প্রপোজ করে বিপদে পড়ে নিজেই প্রেম করতে বাধ্য হয়। এক মাস পর........... শুভ আমাকে জানাই সেই মেয়েটিকে তার ভাল লাগে। মেয়েটিকে অনেক পছন্দ করে সে। সেই মেয়েটিকে তার ভাল লাগার কথা জানাতে চাই সে। সে আমাদের সাহায্য চাই। সেই মেয়েটি বাংলায় পড়ে। আমাদের নিচের ইয়ারে। মেয়েটি দেখতে পরিপাটি। সাজানো গুছানো। মানে বুঝতে বাকি থাকে না আমার বুড়ো বয়সে শুভর ভিমরতিতে ধরেছে। কি আর করা বন্ধুর কাজ করতেই হবে। তারপর চার বন্ধুতে মিলে অনেক আলোচনা করলাম। আলোচনা করে ঠিক হল প্রহেলা বৈশাখ শুভর প্রপোজ ডেট। এই দিন ক্যাম্পাসে অনেক অনুষ্ঠান হয়। প্রহেলা বৈশাখ বছরের প্রথম দিন আর তাই নতুন করে শুরু হবে তার জীবন। সব ঠিকঠাক প্রহেলা বৈশাখ সকাল দশটাই চার বন্ধু ক্যাম্পাসে হাজির। দুপুর ১২টা বেজে গেছে। আমরা চার বন্ধু মেয়েটিকে খুঁজে খুঁজে দিশেহারা। চারুকলা অনুষদ থেকে শুরু করে রবীন্দ্র, মমতাজ, শহীদুল্লাহ কলা ভবন কোথাও পেলাম না মেয়েটিকে। সময় চলে যাচ্ছে আপন গতিতে। তিনটা বেজে গেছে। হতাশ হয়ে চারজনে মেইন গেটের দিকে যাচ্ছি। কেন্দ্রীয় গ্রন্থাগার পার হয়েই যা দেখলাম তাতে আমাদের সস্থির নিঃশ্বাস ফিরে..... প্যারিস রোডের পাশে মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমরা। শুভর চোখে তৃপ্তির ছোঁয়া। এবার শুভকে অনেক সাহস দিয়ে মেয়েটির কাছে পাঠালাম আমরা। শুভ কথা বলছে আর আমরা দূর থেকে দেখছি। কথার শেষ দিকে প্রপোজ করবে এমন সময় সে খানে একটা ছেলে এসে উপস্থিত। আমরা কিছু বুঝে ওঠার আগেই ভাষাহীন শুভ পিছনের দিকে হাঁটতে শুরু করে আর আমরা তাকে অনুসরণ করতে থাকি। আমাদের উদ্দেশ্যে শুধু শুভ বলে ছেলেটা মেয়েটির বয় ফ্রেন্ড।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৬ জন


এ জাতীয় গল্প

→ গাধা আর একটি অভিনব প্রপোজ স্টাইল
→ আমি , গাধা আর একটি অভিনব প্রপোজ স্টাইল

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now