বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নিম্ন মধ্যবিত্তের পহেলা বৈশাখ

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X নিম্ন মধ্যবিত্তের পহেলা বৈশাখ -এস এম আজিজুল হক রনি তৃতীয় শ্রেণিতে পড়ে। গত পহেলা বৈশাখে সে ছোট ছিল। সেবার তার পান্তা ইলিশ খাওয়া হয়নি। অনেকদিন থেকেই আশা করে আছে রনি পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাবে। তার বাবাকে শীত শেষ হওয়ার পর থেকেই বলছে আব্বু আমি পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাব। এবার পহেলা বৈশাখ হচ্ছে সোমবার। রবিবারে রনিদের এলাকায় হাটের দিন। অন্যদিন তো আর গ্রামে ইলিশ পাওয়া সম্ভব নয় কিনলে হাটের দিনেই কিনতে হবে। রবিবার সকালে রনি দেখে তার বাবা পান নিয়ে হাটে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তা দেখে রনি বারবার বলে "আব্বু ইলিশ আনবে" "আব্বু ইলিশ আনবে"। রনির বাবা বাজারে চলে যায় । রনির বাবা বাজারে গিয়ে পানের দাম শুনে থমকে যায়। পানের বাজার সেদিন খুব খারাপ । তিনি যেই টাকার পান বিক্রি করেছেন তা চাল ডাল কিনতেই শেষ। ইলিশ তো দূরের কথা ছেলের জন্য একটি ছোট মাছ কিনবে সেই টাকাও ছিল না। বছরের অন্য সময় তিনি ইলিশ কিনে তো খাওয়াতে পারেননি। ভেবে ছিলেন পহেলা বৈশাখে খাওয়াবেন। অনেক কষ্টে কিছু পান রেখে ছিলেন। ছেলের পান্তা ইলিশ খাওয়ার ইচ্ছা পূরণ করবেন বলে। সেই ইচ্ছাও এক নিমেষে শেষ হয়ে গেল। রনির বাবা এক বুক ভরা কষ্ট নিয়ে বাসায় ফিরে আসে। গত বছরও এভাবেই ফিরেছিলেন তিনি। নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলোর এভাবে কাটে পহেলা বৈশাখ। পান্তা তারা খায় ঠিকই কিন্তু ইলিশ জুটেনা কপালে।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now