বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লাল জামদানী|
---অনিন্দিতা
(১)
পকেট এর অবস্থা বেগতিক, মাসের আজ দশ তারিখ, গত মাসের টিউশনের টাকাটা এখনও বাকি।ছাত্রের আম্মুর কাছে টাকা চেয়ে নিরাশ হওয়া ।
সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ,রেল লাইন এর উপর দিয়ে হাঁটছি। মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে, টাকার চিন্তা শেষ ভরসা ক্লাস এইট থেকে জমিয়ে আসা মাটির ব্যাংক, টাকার পরিমাণ খুবই অল্প,
(২)
আচ্ছা লাল টুকটুকে জামদানীতে মা কে কেমন লাগবে? ঠিক যেন হুর-পরি? ছোট একটা কেক হাতে আমি বাবা অনি মা কে উইশ করছি,মায়ের চোখ জুড়ে নেমে আসা আনন্দ অশ্রু মুছিয়ে দিচ্ছি অতি-সযত্নে..
প্রতিবার ই ভাবি মায়ের জন্মদিনে তাকে তার পছন্দের একটা ঢাকাই জামদানী উপহার দিবো কিন্তু হয়ে উঠে না।সাধ আর সাধ্য কুলোয় না,নিম্ন মধ্যবিত্ত হয়ে জন্মগ্রহনের এই বড় একটা অভিশাপ,সব চাওয়া পূর্ণতা পায় না রাফসানদের স্বপ্নগুলো অধরাই থেকে যায় মনে হচ্ছে এবার ও হবে না, সিগারেট টা শেষ প্রায়, উঠতে হবে, এলো পায়ে পা বাড়ানো গন্তব্যের পথে
(৩)
মেসের উত্তর দিকটা অন্ধকারে ঢাকা,ঝোপঝাড়।বাড়িওয়ালা¬ার কণ্ঠস্বর শুনেই এখানে অবস্থান । গত তিন মাসের মেস ভাড়া বাকি, দেবো দেবো করে দেওয়া হচ্ছে না, তাই যতটুকু সম্ভব বাড়িওয়ালাকে এড়িয়ে চলা
>দোস্ত তোর একটা মানি-গ্রাম আসছে
-দেখি? দে তো !
"নীলান্তি"
-এই একটা নামের কাছে আমার পুরো পৃথিবী স্তব্ধ । ৩০০০ টাকা সম্বলিত ছোটর একটি চিরকুট- "ভালবাসি"
(৪)
রাত ১০.৩০ এর টায় বাসে চেপে বসেছি,উদ্দেশ্য বাড়ির পথ...
লাল জামদানী পরিহিত মায়ের হাস্যোজ্জল চেহারাটা ভেসে উঠছে...
আমি আসছি মা ....
..."শুভ জন্মদিন মা"
.. ভালোবাসি তোমায় অনেক ...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now