বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কতক্ষণ পার হয়েছে তাও বোঝা যাচ্ছে না । কুদ্দুসের মনে হল ঘন্টাখানিকের কম না । বেশিও হতে পারে । সারাদিনে যদি কারেন্ট না আসে তাহলে কি হবে? লিফটের বেতর থাকতে হবে? কুদ্দুস লিফটের দরজায় আরেকবার ধাক্কা দিল আর তাতেই লিফট চলতে শুরু করল । কারেন্ট ছাড়াই কি চলছে? লিফটের ভেতরটা ঘোর অন্ধকার । কারেন্ট এলে তো বাতি ফাতি জ্বলত । কিছুই জ্বলেনি । কুদ্দুস মনে মনে বলল,চলুক,কারেন্ট ছাড়াই চলুক । চলা দিয়ে হচ্ছে কথা । শো শো শব্দ হচ্ছে । কুদ্দুসের শরীর কাপছে । লিফট কি এত দ্রুত ওঠে ? এ তো মনে হচ্ছে বাড়িঘর ফুড়ে আসমানে উঠে যাবে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now