বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অনুগল্প: অবাক জ্যোৎস্না

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X অনুগল্প: অবাক জ্যোৎস্না ---- সত্যজিৎ রায় আজ অনিন্দিতার মন ভাল। জানালার গ্রিলের ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে হামলে পড়ছে তার ঘরে। চারিদিক চুপচাপ। হালকা সাউন্ডে সারা ঘরময় গান বেজে যাচ্ছে। একটু আগে কফি দিয়ে যাওয়ার সময় বুয়াকে সে জানিয়ে দিয়েছে আজ তার ক্ষুদা নেই, রাতে আর কিছু খাবে না। আপাতত তাই জ্যোৎস্নার আলোয়, কফির মগে চুমুক দিয়ে, গান শুনতে শুনতে জটিল হয়ে উঠা জীবনের ক্লান্তি ভুলতে ব্যাস্ত অনিন্দিতা। ....... ঝাল আলুভর্তা আর নুন দিয়ে মাখিয়ে এক গ্রাস করে ভাত মুখে তুলছে আর একবার করে জল খাচ্ছে ছোট বকুল। উহ আহ করতে করতে হঠাৎ সে বলে উঠে, 'আম্মা ম্যালা ঝাল হইসে, কিন্তু সেরাম মজা হইসে'। ছেলের অবস্থা দেখে সালেহা বেগম মুচকি মুচকি হাসেন। পুরানো চালের ফুঁটা দিয়ে ঢুকে পড়া অবাধ্য জ্যোৎস্নার আলোয় সালেহা বেগম প্রাণভরে তার একমাত্র দুনিয়ার তৃপ্তিমাখা মুখখানি দেখতে থাকেন... ♪আমার ভাঙা ঘরের, ভাঙা চালার, ভাঙা বেড়ার ফাঁকে... অবাক জ্যোৎস্না ঢুইকা পড়ে, হাত বাড়াইয়া ডাকে...♪


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now