বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অতএব সাবধান!

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X : হ্যালো, রহমান সাহেব আছেন? — জি জি, বলছি, আপনি কে বলছেন? : আমি সোহানা বলছিলাম। — বাহ! ভারি মিষ্টি নাম তো। আপনার কণ্ঠটাও দারুণ। : কী যে বলেন না। — সত্যি বলছি। : যাহ, আপনি বাড়িয়ে বলছেন। — বিশ্বাস করুন, একটুও বাড়িয়ে বলছি না। আচ্ছা, আপনার কণ্ঠের মতো আপনি দেখতেও নিশ্চয়ই অনেক সুন্দরী? : না না, আমি আসলে অতটা সুন্দরী না। আপনি ভুল করছেন। — হতেই পারে না, আপনি অবশ্যই অনেক সুন্দরী। : কী করে বুঝলেন? — আমার মন বলছে। : ইন্টারেস্টিং! তা আপনার মন আর কী কী বলছে? — সব কি ফোনে বলা যায়। চলুন না, আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে দেখা করি? : এত তাড়া কিসের? কেবল তো পরিচয় হলো। — প্লিজ! না বলবেন না। আমি আজই আপনার সঙ্গে দেখা করতে চাই। বিকেলে ধানমণ্ডির আল সালাদিয়া রেস্টুরেন্টে চলে আসুন। : তবে রে মিনসে! গতকাল ফ্রিজের ঠাণ্ডা পানি খেয়ে আমার গলা একটু বসে গিয়েছিল। তাই একটা অপরিচিত নম্বর থেকে কল দিয়ে টেস্ট করে দেখছিলাম তোমার স্বভাব-চরিত্র সব ঠিক আছে কি না। গলা বসে যাওয়ায় নিজের বউয়ের কণ্ঠও চিনতে পারছ না, না? অফিসে বসে আজকাল তাহলে এসব করা হয়? মেয়েদের কণ্ঠ শুনলে আর হুঁশ থাকে না! বসে যাওয়া ফ্যাসফ্যাসে গলাও মিঠা লাগে! আজকে শুধু বাসায় আসো, তারপর দেখাব কিভাবে আল সালাদিয়া রেস্টুরেন্টে যেতে হয়!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now