বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পার্সি জ্যাকসন এন্ড দ্য ব্রোঞ্জ ড্রাগন-০৬

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X চেয়েছিলেন যেন চার্লিকে...." সিলেনার গলা ভেঙে গেল। ফুপিয়ে উঠল সে। "আহা! চলতো এবার এই পাজি ড্রাগনটার মাথা জুড়ে দেয়া যাক", আমি বলে উঠলাম। . গর্তের নিচ পর্যন্ত ড্রাগনের মাথাটা নেয়া ছিল খুবই সহজ। এটা খুব সহজেই পিচ্ছিল ঢাল বেয়ে ড্রাগনের গলার কাছে সজোরে আছড়ে পড়ল। তবে এটাকে পুণরায় সংযোগ করাটা ছিল কঠিন। অ্যানাবেথ তারগুলো জট পাকিয়ে ফেলছে। নিজের ব্যর্থতায় প্রাচীন গ্রীক ভাষায় গালি দিয়ে উঠল সে। "আমাদের বেকেনডর্ফকে দরকার ছিল। সে মুহুর্তেই এটা ঠিক করে ফেলত।" "আচ্ছা তোমার মা আবিষ্কারকেদের দেবী না?" আমি জিজ্ঞেস করলাম। অ্যানাবেথের বোধহয় আমার কথাটা ঠিক পছন্দ হল না। চোখ পাকিয়ে তাকাল সে। "হ্যাঁ। কিন্তু বুদ্ধি বের করতেই আমি বেশি পারদর্শী। যন্ত্রপাতিতে না।" "আমার মাথা জোড়া দেয়ার জন্য যদি পৃথিবীর একজনকে বেছে নিতে বলা হয়, আমি তো নিশ্চিন্তে তোমাকে বেছে নিব।" আসলে কেবলমাত্র অ্যানাবেথকে সাহস দেবার জন্যই কথাটা বলে ফেলেছি। কিন্তু সাথে সাথেই আমার বোকামীটা ধরতে পারলাম। খানিক স্টুপিড ছিল কথাটা। "এওও...", সিলেনা নাক টেনে তার চোখটা মুছল। "পার্সি এটা দারুণ ছিল।" অ্যানাবেথের গাল লজ্জায় লাল হয়ে গেল। "শাট আপ, সিলেনা। তোমার ছুরিটা দাও।" আমি ভয় পাচ্ছিলাম অ্যানাবেথ ছুরিটা দিয়ে আমাকে মেরে বসে কিনা। কিন্তু না, সে ড্রাগনের ঘাড়ের কাছে একটা প্যানেল খোলার জন্য সেটা স্ক্রু ড্রাইভার হিসেবে ব্যবহার করছে। "কিছু বোঝা যাচ্ছে না", বলল সে। এরপর আনাড়ি হাতে স্বর্গীয় ব্রোঞ্চের তারগুলো জোড়া লাগানো শুরু করল। আমি খেয়াল করলাম ক্যাপচার দ্য ফ্ল্যাগ খেলা সম্ভবত এতক্ষণে শেষ হয়ে গেছে। জানিনা অন্য ক্যাম্পাররা কত দ্রুত বুঝতে পারবে আমরা নিরুদ্দেশ। আর কে জানে কতক্ষণে তারা সাহায্য করতে আসবে। বেকেনডর্ফের হাতে বড়জোর আরো পাঁচ থেকে দশ মিনিট সময় আছে। যদি অ্যানাবেথের হিসাব ঠিক হয় আরকি। এবং সেগুলো সবসময়ই নির্ভুল হয়। অবশেষে অ্যানাবেথ উঠে দাঁড়িয়ে একটা নিঃশ্বাস ছাড়ল। ওর ময়লামাখা হাতগুলো ছড়ে গেছ, কয়েকটা নখের অগ্রভাগও গেছে ভেঙে। কপালে লেগে রয়েছে গ্রিজের দাগ। "ঠিক আছে", সে বলল, "আমার মনে হয় হয়ে গেছে।" "মনে হয়?" সিলেনা জিজ্ঞেস করল। "ঠিক হওয়া উচিৎ", আমি বললাম। "আমাদের হাতে আর সময় নেই। এটা কিভাবে চালু করতে হয়? ইগনিশন সুইচ টাইপ কিছু আছে নাকি?" অ্যানাবেথ এর চুনিপাথরের চোখ দুটির দিকে নির্দেশ করল। "ওগুলোকে ঘড়ির কাটার দিকে ঘোরাতে হবে।" এক মুহুর্ত চিন্তা করলাম আমি। "ঠিক। কেউ যদি আমার চোখ ঘোরানোর চেষ্টা করে, আমিও জেগে উঠব।" আমরা একসাথে চুনিপাথরের চোখ দুটো ঘুরিয়ে দিলাম। সাথে সাথেই উজ্জ্বল হয়ে উঠল সেগুলো। চমকে অ্যানাবেথ আর আমি দ্রুত পিছিয়ে গেলাম। অতঃপর আছড়ে পড়লাম একে অন্যের উপর। ড্রাগন তার মুখ খুলে চোয়ালটা পরীক্ষা করল। এরপর মাথাটা ঘুরিয়ে খেয়াল করল আমাদেরকে। এর কান থেকে বেরিয়ে আসল একরাশ বাষ্প। ড্রাগনটা চেষ্টা চালাল উঠে বসার। কিন্তু দুঃখজনকভাবে খেয়াল করল সে নড়াচড়া করতে পারছে না। দ্বিধান্বিত হয়ে পড়ল বেচারা। সে এবার মাথা ঝাকিয়ে মাটির দিকটা পরীক্ষা করা শুরু করল। শেষ পর্যন্ত সেটি বুঝতে পারল তার শরীরটা মাটিতে গেথে আছে। সে তার ঘাড়টা সোজা করে হ্যাচকা টান দিল উপরের দিকে। একবার, দুইবার....এবং হঠাৎই মাটি ফুড়ে অদ্ভুতভাবে বেরিয়ে আসল ড্রাগনটা। এরপর কুকুরের মত গা ঝাড়া দিয়ে শরীরের মাটি পরিষ্কার করার চেষ্টা চালাল। খুব স্বাভাবিকভাবেই আমরা মাথা থেকে পা পর্যন্ত কাদায় মাখামাখি হয়ে গেলাম। অটোমেটনটা এতটাই চোখ ধাধানো যে আমরা কোন কথাই বলতে পারলাম না। ঠিক আছে যে এর গায়ের কয়েক জায়গায় তার বেরিয়ে আছে, কিংবা এর বড়সড় একটা গোসল দরকার। কিন্তু তারপরও ড্রাগনটার দেহটা অসাধারণ। অনেকটা পা সমৃদ্ধ উন্নত প্রযুক্তির ট্যাংকের মত। এর উভয় পাশ ব্রোঞ্জ আর সোনা দিয়ে মোড়ানো এবং রত্নপাথরে আবৃত। এর পাগুলো গাছের গুড়ির মত মোটা, পায়ের নখরগুলো তৈরি উজ্জ্বল স্টিল দিয়ে। বেশিরভাগ গ্রীক ড্রাগনের মত এটারও কোন পাখা নেই। তবে এর শরীরের মতই বিশাল একটা লেজ আছে। আর এর শরীরটা আকারে প্রায় একটা বড়সড় স্কুল বাসের সমান। যান্ত্রিক ধ্বনি তুলে এটি তার মাথা আকাশের দিকে তাক করল। এর মুখ দিয়ে বেরিয়ে আসল আগুনের হলকা। আমি মৃদু স্বরে বললাম, "আচ্ছা! এটা তাহলে এখনো ঠিকঠাক কাজ করছে।" দুর্ভাগ্যবশত ওটা আমার কথা শুনে ফেলল। চুনিপাথরের চোখগুলো তাক করল সরাসরি আমার দিকে। এর মুখটা এসে থামল আমার ঠিক দুই ইঞ্চি সামনে। প্রবৃত্তির বশে আমার হাত আমার তলোয়ারের দিকে চলে গেল। সিলেনা হঠাৎ চিৎকার করে উঠল, "ড্রাগন, থামো!"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৫৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now