বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বেকেনডর্ফ খোলা জায়গাটায় লাফ দিয়ে সজোরে একটা পিঁপড়াকে আঘাত করল। তার তলোয়ার পিঁপড়াটার শক্ত খোলে তীব্র ঝংকার তুলল। ঘুরে দাঁড়াল পিঁপড়াটা, এর ধারালো পা সাঁড়াশির মত উঠানামা করছে। আমি কোন প্রতিক্রিয়া দেখানোর আগেই পিঁপড়াটা বেকেনডর্ফের পা আকড়ে ধরল, আর সে আছড়ে পড়ল মাটিতে। দ্বিতীয় পিঁপড়াটা তার মুখে ছুড়ে দিল চটচটে এক প্রকার কুৎসিত তরল। বেকেনডর্ফ চিৎকার দিয়ে হাত থেকে তার তলোয়ারটা ফেলে দিল। অপ্রকৃতস্থের মত সে তার চোখগুলো ডলছে। আমি ছুটে যেতে চাইলাম সেদিকে। কিন্তু
অ্যানাবেথ টেনে ধরল আমাকে। "না!"
"চার্লি!" সিলেনা আর্তনাদ করে উঠল।
"যেও না।" অস্থির সুরে বলল অ্যানাবেথ। "ইতোমধ্যেই খুব দেরি হয়ে গেছে।"
"তুমি কি বলতে চাইছ?" আমি চেচিয়ে উঠলাম। "আমাদের ওকে...."
হঠাৎই খেয়াল করলাম বেকেনডর্ফের দিকে দশটা, না বিশটার মত পিঁপড়া ঝাক বেধে এগিয়ে যাচ্ছে। সেগুলো তার বর্ম ধরে পর্বতের দিকে টানতে শুরু করল। খুব দ্রুতই পিপীলিকা পর্বতের সুড়ঙ্গের মাঝে হারিয়ে গেল বেকেনডর্ফ।
"না!" সিলেনা অ্যানাবেথকে ধাক্কা মারল। "তুমি পতঙ্গগুলোকে নিয়ে যেতে দিলে চার্লিকে!"
"এখন তর্ক করার মত সময় নেই", অ্যানাবেথ বলল। "দ্রুত চল আমার সাথে।"
আমি ভেবেছিলাম সে বেকেনডর্ফকে বাঁচানোর জন্য একটা আক্রমনে নেতৃত্ব দিতে যাচ্ছে। কিন্তু পরিবর্তে সে-ও ড্রাগনের মাথাটার দিকে ছুটল। পিঁপড়াগুলো কয়েক মুহুর্তের জন্য ওটার কথা ভুলে গেছে। ড্রাগনের মাথার বিচ্ছিন্ন তারগুলো বনের দিকে টানতে শুরু করল অ্যানাবেথ।
"তুমি করছটা কি?" আমি চেচিয়ে উঠলাম। "বেকেনডর্ফকে...."
"সাহায্য কর আমাকে", অ্যানাবেথ কোনভাবে বলল। "ওগুলো আবার এসে পড়ার আগেই দ্রুত হাত লাগাও।"
"ওহ মাই গডস! তুমি চার্লির চেয়ে এই ভাঙা লোহার জঞ্জালের জন্য বেশি চিন্তিত?" বলল সিলেনা।
অ্যানাবেথ ঘুরে সিলেনার কাধে ঝাকি দিল। "শোন, সিলেনা! ওগুলো হচ্ছে মিরমেকস। অনেকটা ফায়ার এন্টের মত। শুধুমাত্র শতগুণ বেশি ভয়ংকর। তাদের কামড়ে আছে তীব্র বিষ। এসিডও ছুড়ে মারে ওগুলো। কোন কিছুকেই হুমকি মনে করলে তারা পালের সকল পিঁপড়াকে ডেকে আনে। যদি আমরা এখন ওগুলোর দিকে যাই তবে আমাদের অবস্থাও বেকেনডর্ফের মতই হবে। তাকে ফিরিয়ে আনার জন্য আগে আমাদের সাহায্যের দরকার--খুব বড় ধরণের সাহায্য। এবার অন্তত কিছু তার ধরে টানা শুরু কর।"
আমি জানি না অ্যানাবেথ ঠিক কি করতে চাইছে। তবে ওর সাথে ইতোমধ্যেই অনেকগুলো এ্যাডভেঞ্চারে অংশ নিয়েছি। তাই আমি বুঝতে পারছি এর পেছনে উত্তম কোন কারন অবশ্যই আছে। আমরা তিনজন মিলে ধাতব মাথাটাকে বনের মধ্যে টেনে আনতে গিয়ে ঘেমে গেলাম। প্রান্তরটা থেকে পঞ্চাশ গজ ভিতরে আসার আগে অ্যানাবেথ আমাদেরকে থামতে দিল না। থামার পর দেখলাম হাপিয়ে গেছি সবাই। কেমন অবসন্ন বোধ করছি। সত্যিই খুব ভারী মাথাটা।
সিলেনা কান্না জুড়ে দিল। "ও মনে হয় ইতোমধ্যেই মরে গেছে।"
"নাহ", অ্যানাবেথ বলল। "ওগুলো তাকে এখনই মেরে ফেলবে না। আমাদের হাতে প্রায় আধঘন্টা সময় আছে।"
"তুমি জানলে কিভাবে?" আমি জিজ্ঞাসা করলাম।
"আমি মিরমেকস সম্বন্ধে পড়েছি। তারা শিকারকে নিস্তেজ করে ফেলার জন্য অবশ করে দেয়। এরপর....।"
সিলেনা ফুপিয়ে উঠল। "আমাদের ওকে বাঁচাতেই হবে।"
"সিলেনা", অ্যানাবেথ বলল, "আমরা তাকে বাঁচাব। কিন্তু এর আগে তোমাকে শক্ত হতে হবে। একটা উপায় আছে আমার হাতে।"
"অন্য ক্যাম্পারদের ডাকা উচিৎ", আমি বললাম, "কিংবা কাইরনকে। তিনি অবশ্যই জানেন এখন আমাদের কি করতে হবে।"
অ্যানাবেথ মাথা নাড়ল। "উহু, সবাই এখন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের সবাইকে একত্রিত করতে করতে অনেক দেরি হয়ে যাবে। এছাড়া পুরো ক্যাম্পও এই পিপীলিকা পর্বত আক্রমন করার মত যথেষ্ট শক্তিশালী না।"
"তাহলে কি করতে চাও?"
সে ড্রাগনের মাথাটা দেখাল।
"আচ্ছা", আমি বললাম, "তুমি তাহলে একটা বিশাল ধাতব পাপেট দিয়ে পিঁপড়াগুলোক ভয় দেখাতে চাচ্ছ?"
"আহা এটা একটা অটোমেটন", সে বলল।
তারপরও ব্যাপারটা আমার কাছে খোলাসা হলো না। এটুকু জানি, অটোমেটন হচ্ছে হেফাস্টাস নির্মিত জাদুকরী ব্রোঞ্চের রোবট। আর এদের বেশিরভাগই স্রেফ অপ্রকৃতস্থ মারনযন্ত্র। এবং সেগুলো চমৎকার কাজ করে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now