বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নৌকার মঝি, রাজা এবং রাজ্যের মন্ত্রী

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান এম.এ আব্দুল্লাহ শেখ (০ পয়েন্ট)

X নৌকার মঝি, রাজা এবং রাজ্যের মন্ত্রী নৌকায় করে রাজা রাজ্যের অন্য অংশে যাচ্ছেন। মন্ত্রী নৌকার ছাউ নিতে ঘুমিয়ে আছে। নৌকার মাঝিরা কথা বলছে, ১ম মাঝি: দেখ, আমরা কত কষ্ট করে নৌকা চালচ্ছি আর মন্ত্রী বেটা কি আরামে ঘুমিয়ে আছে। সারাদিন এতো খেটেও আমরা তেমন আয়-উপার্জন করতে পারি না। অথচ দেখ, অল্প পরিশ্রম করেও মন্ত্রীর কত্তো টাকা বেতন পায়। আমাদের প্রতি এটা তো চরম অবিচার। ২য় মাঝি: ঠিকই বলেছিস, চরম অবিচার এটা। রাজা দূরে বসেও মাঝিদের কথা শুনতে পেয়েছেন। তিনি ভাবলেন মাঝিদের কথা উত্তর তিনি ভিন্ন ভাবেই দেবেন। একটু পরে নৌকা একটা ঘাটে ভীড়ে সকলেই বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ কয়েকটা কুকুরের ডাকাডাকিতে রাজা বিরক্ত হয়ে ১ম মাঝিকে বললেন, দেখে আসতে যে, কি কারণে কুকুরগুলো ডাকাডাকি করছে। বেশ কিছু সময় পর মাঝিটি দৌড়ে ফিরে এসে বললেন, খাবারের কাড়াকাড়ি করার জন্য কুকুরগুলো ঝগড়া করছে। রাজা: কয়টা কুকুর ঝগড়া করছে? মাঝি: তা তো খেয়াল করি নি। রাজা: যাও, দেখে আসো। আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে এসে বললো, ৩টা কুকুর ও তাদের ছানা পোনারা। রাজা: কয়টা ছানাপোনা? মাঝি: তা তো খেয়াল করি নি। রাজা: যাও, দেখে আসো। আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে এসে বললো, ৪টা ছানাপোনা। রাজা: এদের কয়টা মাদী আর ময়টা মর্দ? মাঝি: তা তো খেয়াল করি নি। রাজা: যাও, দেখে আসো। আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে এসে বললো, ৪টা মর্দ ও ৩টা মাদী। রাজা: তাদের গায়ের রং কি? মাঝি: তা তো খেয়াল করি নি। রাজা: যাও, দেখে আসো। আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে এসে বললো, ৪টার রং বাদামী, ২টা কালো আর ১টার গায়ের রং খয়েরী। রাজা এবার মন্ত্রীকে ঘুম থেকে ডেকে বললেন, যাও তো দেখে আসুন, এতো ক্যাঁচাল কিসের? মন্ত্রী কিছুক্ষণ ফিরে এসে বললেন, খাবারের কাড়াকাড়ি করার জন্য কুকুরগুলো ঝগড়া করছে। রাজা: কয়টা কুকুর ঝগড়া করছে? মন্ত্রী: ৩টা কুকুর ও তাদের ছানা পোনারা। রাজা: কয়টা ছানাপোনা? মন্ত্রী: ৪টা ছানাপোনা। রাজা: এদের কয়টা মাদী আর ময়টা মর্দ? মন্ত্রী: ৪টা মর্দ ও ৩টা মাদী। রাজা: তাদের গায়ের রং কি? মন্ত্রী: ৪টার রং বাদামী, ২টা কালো আর ১টার গায়ের রং খয়েরী। রাজা এবার মাঝি দুইজনের দিকে ফিরে বললেন, এবার কি বুঝেছো কি কারণে তোমরা এতো বেশি পরিশ্রম করেও কম আয় করো আর মন্ত্রী কম পরিশ্রম করেও বেশি আয় করো?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now