বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

HAPPY NEW YEAR 2015

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X HAPPY NEW YEAR 2015 - এহসান তানিম -"বাবজান, কিছু ট্যাকা দে,খামু!" সেলিমের কাছে এসে হাত বাড়ালো মহিলাটি।হাতে একটা টিনের থালা।থালার মধ্যে দুইটাকা,পাঁচটাকার বেশ অনেকগুলো নোট উঁকি দিচ্ছে।সেলিমের পকেটেও বর্তমানে এতো টাকা নেই।তার পকেটে সর্বমোট সাতাশ টাকা আছে। কিছুক্ষন পর সাতাশ টাকাও থাকবে না।এ মুহুর্তে তার সিগারেটের বেশ তৃষ্ণা পেয়েছে।একটা গোল্ডলিফের দাম ছয়টাকা।সে হিসেবে তার পকেটে আর কিছুক্ষন পর একুশ টাকা থাকবে। মহিলাটি সেলিম থেকেও পয়সাওয়ালা মানুষ।সে গরীব মানুষ। গরীব মানুষের ভিক্ষা দেওয়া মানায় না।ভিক্ষা দেবে পয়সাওয়ালা মানুষরা। সেলিম মহিলার দিকে খুব খেয়াল করে তাকাল।তারপর নিজের দিকে! বুঝতে চেস্টা করছে মহিলার আর কি কি নেই যা ওর মধ্যে আছে!কেন সে ভিক্ষা করছে বা কেনই সেলিম মহিলাটিকে সাহায্য করবে!তেমন কিছুই পেলনা সে। -"মাফ নেন।দিবো না।" -"দিবি না কেন?ফকির ভিক্ষা খুজলে মাইনষে টাকা দেয় না?" -"আমি দিই না!" -"দিবি না?" -"না।" -"আল্লাহর গজব পড়বো তুর উপর!" -"আচ্ছা পরুক।তবুও দিবো না!" -"ঠাডা পরবো তুর উপর।" -"আচ্ছা।" -"আমি ২রাকাত নফল নামাজ পইড়া আল্লাহর কাছে বিচের দিমু।তুর মনের আশা যাতে পুরন না হয়!" -"২রাকাত না,১২রাকাত পইড়েন। ২রাকাতে পাত্তা নাও পাইতে পারেন। তবে ১২রাকাতে মাস্ট কাজ হবে!" মহিলা ফকিরটি বিড়বিড় করে কি যেন বলতে বলতে চলে গেল সামনে থেকে। গালি না অভিশাপ ঠিক বুঝা গেল না।সেলিম তা নিয়ে খুব একটা মাথা ঘামালো না।তার মাথা ঘামানোর মত অনকে বিশাল বিশাল ব্যপার রয়েছে।তারমধ্যে সবচেয়ে গুরত্বপূর্ন যে কারনটি,সে করানটি মাথায় আসতেই আবার আগের উত্তেজনাটা আবার ফিরে এসেছে।পেট মোচড় দিচ্ছে! সকাল থেকে খুব উত্তেজিত বোধ করছে সেলিম!উত্তেজনায় বার বার টয়লেটে যেতে হচ্ছে তার। খুব উত্তেজিত বোধ করলে তার পেট বার বার মোচড় খায়!সেলিমের উত্তেজিত লাগছো কারন আজ ৩১শে ডিসেম্বর,31Night! আজ মহল্লার সবাই মিলে ২০১৫কে বরণ করবে।সেলিমের উত্তেজনার কারন মহল্লার সবাই না,শুধু মাত্র পূর্বানী!মহল্লার সবার মাঝে পূর্বানীও থাকবে।আজ পূর্বানীর সাথে দেখা হবে। রাত পৌনে বারটা।ছোট বড় অনেককেই মাঠে দেখা গেল। শীতের রাতের কুয়াশাচ্ছন্ন আকাশে কুয়াশার ফাঁকে এক চিলতে চাঁদ উকি দিচ্ছে।অনেক মানুষ এক জায়গায় জড় হলে শীত খানিকটা কম লাগে।সেলিম তবুও কাঁপতে লাগল। শীতের জন্য নয়,পূর্বানীর জন্য।সে বর্তমানে পূর্বানীর সামনে দাঁড়িয়ে! -"ভালো আছেন সেলিম ভাই?" -"হুম!" -"আমি আপনাকে কিছু কথা বলতে চাইছি!" -"হুম হুম।" সেলিম অনেক চেষ্টা করছে কিছু বলতে, কিন্তু তার শরীর এবং গলা এতোটাই কাঁপছে যার জন্য তা স্পষ্ট হল না! -"আমি একটা জিনিস বুঝে গেয়েছি, আপনাকে দিয়ে এ জীবনে "আমি তোমাকে ভালোবাসি" কথাটি বলা সম্ভব নয়!" -"হুম আসলে হুম।" -"কিন্তু আমি জানি, আপনি আমাকে ভালোবাসেন।" -"হুম হুম!" -"আপনি আপনার কমেডিয়ান চরিত্রের মাধ্যমে আমাকে বহুবার বুঝানোর এবং বলার চেস্টা করেছেন।যদিও শেষ পর্যন্ত কখনোই আপনি মুখে বলতে পারেন নি।এবং আমি জানি ইহলোকে তা সম্ভবও নয়।" -"হুম,মানে হুম হুম।" সেলিম টি-শার্টের উপর শার্ট,তার উপর সোয়েটার এবং তার উপর শাল চড়িয়ে মাঠে নেমেছে।তার শীত কম লাগার কথা।কিন্তু কোথায় একটা সমস্যা হয়েছে। তার এতো ঠান্ডা লাগার কারন কি?সে যথেষ্ট স্বাভাবিক থাকার চেষ্টা করছে।কিন্তু যতবারই কিছু বলতে যায়,দাঁত গুলো একে অপরের সাথে বাড়ি খেয়ে ঠকাশ ঠকাশ আওয়াজ তুলছে।পুরো শরীরটা ভাইব্রেশন মুডে চলে গিয়েছে। -"আপনি নরমাল মানুষের মত ব্যবহার করেন।এভাবে কাঁপছেন কেন?আর কি বলছেন কিছুই তো বুঝতেছি না আমি! বাদ দেন,বুঝতে হবে না আমার। আমি কি বলতে চাইছি তা আপনি বুঝলে হবে।" একটু দম নিয়ে আবার শুরু করলো পূর্বানী,"যদিও আপনি বেকার এবং উচ্চ পর্যায়ের বেকুব একজন মানুষ তারপরেও আমি কেন জানি আপনাকে ভালোবেসে ফেলেছি!" মাঠে হঠাৎ করেই যেন বজ্রপাত হল! চারপাশে অসংখ্য আতশ বাজি ফুটছে, সবাই চিৎকার করে উঠল!বাজি ফুটছে পটাশ পটাশ করে!সেলিম অবাক হয়ে চারপাশের মানুষের দিকে তাকিয়ে রইল!মহল্লার সবাই তাকে এতটা পছন্দ করে তা আগে জানা ছিল না!তার ভালোবাসার জন্য এত আনন্দ! সময় ঠিক রাত ১২টা বেজে ১মিনিট! -"Happy new year সেলিম ভাই।থুক্কু সেলিম।আজ থেকে আপনাকে আমি,তুমি করে বলবো। এবং নাম ধরে ডাকবো। ২০১৫ এর প্রথম সময় থেকে।" হেসে, সেলিমের দিকে তাকিয়ে বলল পূর্বানী। "Happy new year এবং I love You..." -"হুম ......হুম......হুম......" সেলিমের বিশাল মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠল।চারপাশের চিৎকার,বাঁজির শব্দ যেন একমুহূর্তে অনেক দুরে চলে গেল।ভেজা,কচি ঘাসের উপর নিজেকে আবিস্কার করল সেলিম।চোখ মেলে উপরে তাকিয়ে দেখলো, চারপাশে আতশ বাঁজি আর আলোর ঝিলিক।তার মধ্যে উদ্ধিগ্ন দুটি চোখ।চোখ দুটিকে ভালো করে খুঁজতে গিয়ে একটি মুখ খুঁজে পেল।প্রিয় একটি মুখ।পূর্বানীর মুখ।সে মুখের দিকে তাকিয়ে সেলিম একটুকরো হাসি উড়িয়ে দিল। ২০১৫ এর শুরু থেকেই শুরু হল তাদের নতুন জীবন।ভালোবাসাময় এক জীবন......


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now