বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রাপ্তির প্রান্তে ভালবাসা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X প্রাপ্তির প্রান্তে ভালবাসা ------------------------- *** নিলয় আহসান নিশো *** .. ... সকাল ৮টা... রাবেয়া খালা...রাবেয়া খালা.... কই তুমি?? আমার চা দাও.... এই হল মিস নিরুপমা। একটা সুনামধন্য প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ এর শিক্ষিকা গত চার বছর যাবত। সকাল বেলা উঠে কাজের বুয়া রাবেয়া খালা কে চায়ের জন্য ডাকছে। আজ স্কুলে একটু তারাতারি যেতে হবে।কারন আজ ষষ্ঠ শ্রেনীর অরিয়েন্টেশন ক্লাশ আছে। আর নিরুপমা কে এবার ষষ্ঠ শ্রেনীর শ্রেনী শিক্ষিকা করেছেন অধ্যক্ষ স্যার। .. ... সকাল ৯:৩০.... মিস নিরুপমা ক্লাশে ঢুকলো।অনেক গুলো পিচ্চি পিচ্চি ছেলেমেয়ে দাড়িয়ে সালাম দিল।এবার নিরুপমা চেয়ারে বসে সবার সাথে পরিচিত হবার জন্য কথা শুরু করলো। নিরুপমা বললো, শোন বাবুরা আমি তোমাদের নতুন ক্লাশে নতুন মেডাম। আমি নিরুপমা আহসান ঐশী না মানে নিরুপমা ঐশী। এবার তোমরা এক এক করে ঊঠে তোমাদের নাম আর আব্বুর নাম বলে নিজের পরিচয় দিয়ে বসবা অকে? শিক্ষার্থীঃ ইয়েস ম্যাডাম... .. ... প্রথম থেকে তুমি শুরু করো.. (একটি ছেলেকে দেখিয়ে) .. ... প্রথম শিক্ষার্থীঃআমি তনয়। আব্বুর নাম কাসিফ রহমান। তারপরের জন, . ২য় শিক্ষার্থীঃ আমি প্রান্ত।আব্বুর নাম ফাহিম শেখ। তারপরের জন, . ৩য় শিক্ষার্থীঃআমি তুনা।আব্বুর নাম তন্ময় শিকদার। তারপরের জন, . ৪র্থ শিক্ষার্থীঃ আমি নিলীমা, নিলীমা আহসান ঐশী। আব্বুর নাম নিলয় আহসান নিশো। .. ... চমকে উঠলো মিস নিরুপমা। এইভাবে তো শুধু নিলয় নাম বলতো। নিরুপমা নিলীমাকে নিজের কাছে ডেকে নেয়। তারপর বলতে শুরু করে, . নিরুপমাঃ মামনি তোমার নাম কি বললে? নিলীমা: জ্বী ম্যাডাম আমি নিলীমা, নিলীমা আহসান ঐশী। নিরুপমাঃ তোমার আব্বুর নাম কি? (বিস্ময়ের সাথে)... নিলীমাঃনিলয়, নিলয় আহসান নিশো। নিরুপমাঃকিভাবে সম্ভব এটা নিলয় (মনে মনে)... নিলীমা:কিছু বললেন ম্যাডাম? নিরুপমাঃনা মামনি কিছু বলি নি। তুমি গিয়ে বসো। নিলীমা গিয়ে নিজের সিটে বসলো।ততক্ষনে ক্লাশ ওভার... .. ... নিরুপমা অফিসে গিয়ে ভাবতে লাগলো ১২বছর আগের পুরোনো কথা। নিরুপমা তখন অনার্স ২য় বর্ষের ছাত্রী। নিলয় নামের একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল ৪বছরের।নিলয় জব করতো।মাঝে মাঝেই দুজন রিক্সায় ঘুরতে যেত।নিলয় নাকি ভাল ছেলে না, নিরুপমার বান্ধবী গুলো বলতো। আসলে নিলয় অনেকটাই মিঃ পারফেক্ট টাইপের ছিল তো তাই অনেকেই চাইতো তাকে।তাই নিরুপমা তার বান্ধবীদের কথা কানে তুলতো না। কিন্তু সেদিন হঠাৎ সন্ধ্যার দিকে নিরুপমা বাসায় ফিরছিল। ফেরার পথে দেখে বেশ সুন্দর করে শাড়ী পড়া একটা মেয়ে নিলয়ের কাধ মাথা রেখে রিক্সায় ঘুরছে। .. ... মুহুর্তেই নিরুপমার মাথায় আগুন উঠে যায়।বাসায় গিয়ে বসে তার বান্ধবীদের কথা গুলো ভাবতে থাকে। এক পর্যায়ে মনে হয় নিলয় আসলেই ভাল ছেলে না। তাই পরের দিন বিকেল বেলা নিরুপমা নিলয় কে ডেকে নেয়।নিয়ে যাচ্ছে তাই অপমান করে নিলয়ের আব্বুর কসম দিয়ে তার সাথে আর যোগাযোগ করতে নিষেধ করে দেয়। সেদিন নিলয় সব কিছু মুখ বুজে সহ্য করে। শুধু একটা কথা বলে, নিরুপমা, পৃথিবীতে আমি শুধু একটা মেয়েকেই ভালবাসতাম, সেটা হল তুমি। আমি বেঁচে থাকতে এটা প্রমান করে দিয়ে যাবো। সেদিনের পর নিলয় কে আর খুজে পাওয়া যায়নি। পরে তার অফিস থেকে জেনে ছিল যে নিলয় চাকরি টা ছেড়ে দিয়ে শহর ছেড়ে চলে যায়। .. ... সেদিনের পর থেকে প্রায় ১২টা বছর হয়ে গেল।নিরুপমা আজো বিয়ে করে নি।কারন তার জীবনে প্রথম এবং শেষ প্রেম নিলয়ই ছিল। তাই জব টা পাবার পর এখন একাই থাকে নিরুপমা। এভাবেই চলছিল নিরুপমার জীবন। .. ... তারপর নিরুপমা এই ষষ্ঠ শ্রেনীর ক্লাসে আসলেই বিমর্ষ হয়ে যায়।তবুও চলছিল। নিরুপমার নিলীমাকে কেন জানি নিজের মেয়ে মনে হয়।নিলয় আর নিরুপমা একদিন ঠিক করেছিল তার মেয়ের নাম রাখবে নিলীমা আহসান ঐশী। আজ নিলয় তার মেয়ের নাম টা ঠিকই রেখেছে।ঠকিয়েছে আমাকে। নিলীমাকে সময়ে অসময়ে অফিসে ডেকে নেয় নিরুপমা। আদর করে কোলে বসিয়ে। বাসা থেকে নিজের হাতে রান্না করে এনে খাওয়ায়। .. ... এভাবেই মাস দুয়েক যাবার পর হঠাৎ করে নিলীমা ২দিন স্কুল আসে না।নিরুপমা অস্থির লাগছিল নিলীমাকে ২দিন না দেখে। নিলীমার বন্ধুদের কাছে জানতে পারে নিলীমা অসুস্থ। তাই অফিস থেকে নিলীমাদের বাসার ঠিকানা জেনে নিয়ে স্কুল শেষে নিলীমাদের বাসায় যায়। গিয়ে দেখে নিলীমা তার রুমে শুয়ে আছে।পাশে বসে আছে বাড়ির কাজের বুয়া মমিনা খালা আর তার মেয়ে রত্না। রত্না তাকে নিলীমার কাছে নিয়ে যায়।নিলীমা নিরুপমা কে দেখে উঠতে চায়।নিরুপমা বিছানায় বসে নিলীমার মাথা টা কোলে নিয়ে জল পট্টি দিতে দিতে বলে তোমার আব্বু আম্মু কোথায় ?? .. ... ম্যাডাম আমার আম্মু তো নাই। আব্বু তো ব্যবসার কাজে চিটাগাং গেছে।আমি অসুস্থ জেনে আজকের ফ্লাইটেই রওনা দিছে। সন্ধ্যার আগেই এসে পড়বে।আচ্ছা মেডাম আপনি আমাকে এত আদর করেন কেন?? প্রশ্ন টা শুনে নিরুপমা কি বলবে ঠিক বুঝে উঠতে পারছিল না।তখন হুট করে মমিনা খালা এসে বললো, আফা মামনি সকাল থেকে কিচ্ছুই খায় নাই। নিরুপমা তখন বললো তুমি স্যুপ নিয়ে আসো খালা আমি খাইয়ে দিচ্ছি। নিরুপমা নিজ হাতে স্যুপ খাইয়ে, ঔষধ খাইয়ে দিয়ে বিকেলের দিকেই চলে আসে। .. ... পরের দিন স্কুল শেষে আবার নিলীমাদের বাসায় যায় নিরুপমা। দরজা নক করলে খুলে দিল মমিনা খালা।নিরুপমা কে বললো মামনি তো আজকে সুস্থ হইয়া গেছে আফা।স্যার একটু বাইরে গেছে মামনি তার রুমে গেমস খেলতাছে।নিরুপমা নিলীমার রুমে যেতেই নিলীমা গেমস খেলা বন্ধ করে নিরুপমার কাছে আসলো আর নিরুপমা কোলে নিয়ে আদর করে বললো এই তো আমার লক্ষি মামনি টার জ্বর ঠিক হয়ে গেছে।জ্বী ম্যাডাম, আমার আব্বু কাছে থাকলে আমার আর অসুখ থাকে না। কাল থেকেই স্কুল আসবা কিন্তু। নিলীমা বললো আচ্ছা মেডাম। .. ... হুট করে নিলীমার রুমে নিলয় আসলো।বাইরে থেকে অনেক খেলনা আর খাবার নিয়ে আসলো।রুমে ঢুকেই নিলয় অবাক। আসলে গত ১২বছরে এমন অবাক কখনো হয় নি নিলয়। নিলয় নিলীমা কে সব খেলনা আর খাবার দিয়ে ড্রইং রুমে এসে বসে। কিছুক্ষন পর নিরুপমা এসে সামনে বসে। .. ... নিরুপমাঃকেমন আছো নিলয়.. . নিলয়ঃ অনেক ভাল আছি। তুমি? . নিরুপমাঃআমার কথা বাদ দাও।আমার কথা কখনো মনে পড়ে না নিলয়? . নিলয়ঃআসলে মনে এখন আর পড়ে না।আব্বুর আম্মুর কথা রাখতে গিয়ে বিয়ে করলাম। তারপর সংসার, মেয়ে, ব্যবসা এসব নিয়েই থাকি।অন্য কিছু ভাবার সময় হয়ে ঊঠে না নিরুপমা। তুমি আমার মেয়েকে চিনো কিভাবে? . নিরুপমাঃআমি নিলীমার স্কুলে জব করি ৪বছর থেকে। আর আমি ওর শ্রেনী শিক্ষিকা। ভাল থেকো নিলয়। আমি হয়তো ভুল ছিলাম।আমার বিশ্বাস টাও ভুল ছিল। আমি এখনো আমার নাম টা নিরুপমা আহসান ঐশী ই বলি।কিন্তু সেটা কবে যে শেষ হয়ে গেছে বুঝতে পারি নি। আসি.. অশ্রুসিক্ত চোঁখে নিরুপমা বের হয়ে যায়.... .. ... পরের দিন স্কুলে.... নিরুপমা ক্লাস শেষে বের হয়ে যাচ্ছে।নিলীমা পিছনে পিছনে যেতে লাগলো। নিরুপমা বললো মামনি কিছু বলবা? নিলীমা বেশ গাম্ভীর্য নিয়ে বললো আপনার সাথে কিছু কথা ছিল।নিরুপমা বললো চল অফিস রুমে। নিরুপমা আর নিলীমা অফিস রুমে বসে আছে। নিলীমা বিজ্ঞের ভাব নিয়ে বললো, আপনি আমার আব্বু কে ভালবাসেন? নিরুপমা অবাক? কি বলছো এগুলো মামনি। যাও ক্লাসে যাও। নিলীমা আবার বললো, আমি কাল আপনাদের সব কথা শুনেছি।নিরুপমা বললো এটা কিন্তু ঠিক নয়। নিলিমা বললো জানি,কিন্তু বলেন আপনি আমার আব্বুকে ভালবাসেন? নিরুপমা বললো এই ভালবাসায় তোমার আব্বুর কিছুই যায় আসেনা আম্মু.... .. ... নিলীমা বললো, আপনি আমার আম্মু হবেন? নিরুপমা বললো ছিঃ এসব বলে না।তোমার আব্বু বিবাহিত। নিলীমা বললো মিথ্যা কথা।আব্বু এখনো বিয়ে করেনি।আমি আব্বুর ভাইয়ের মেয়ে।আমার আব্বু আম্মু এক্সিডেন্ট এ মারা গেছে। কাল আপনি চলে আসার পর আব্বু সারা রাত কেঁদেছে। আর ডায়রি লিখতে লিখতে ঘুমিয়ে পড়ছিল।তখন আমি আব্বুর ডায়রি টা পড়েছি। আব্বু এখনো তোমাকে ভালবাসে আম্মু..... .. ... সেদিন তুমি যেই মেয়েটিকে আব্বুর সাথে রিক্সায় দেখেছিলে সে ছিল আব্বুর বাড়ির মালিকের মেয়ে।আব্বুর মালিকের মেয়ের আব্বু ছিল না।আর মেয়েটা প্রেগন্যান্ট ছিল।তাই বাড়িওয়ালী তাকে চেক আপ এর জন্য নিয়ে যায়।কিন্তু অতিরিক্ত রোদে সে অনেক ক্লান্ত হয়ে যায়।আর বাড়িওয়ালী কে ব্যাংকে টাকা জমা করতে হত। তাই বাড়িওয়ালী আব্বুর সাথে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু তুমি আব্বুর কোন কথা শুনোই নাই সেদিন... আব্বু তোমার জন্য প্রতি রাতে কাঁদে আম্মু। তোমাকে ভালবেসে তোমার দেয়া নাম টাই আমার রাখছে। প্লিজ আম্মু তুমি আমার আম্মু হয়ে যাও।আমার আম্মু লাগবেই..... নিরুপমা এবার বুঝতে পারে নিলয়ের সেদিনের কথাটি.... "নিরুপমা, পৃথিবীতে আমি শুধু একটা মেয়েকেই ভালবাসতাম, সেটা হল তুমি। আমি বেঁচে থাকতে এটা প্রমান করে দিয়ে যাবো।' হ্যা নিলয় তুমি প্রমান করে দিয়েছ..... আমার বিশ্বাস ভুল ছিলনা নিলয়... .. ... পরদিন সকাল বেলা, কয়েকটা লাগেজ নিয়ে নিরুপমা নিলয়ের বাসায় হাজির।নিলয় বললো এসব কি? নিলীমা ভেতর থেকে বলে উঠলো... কিছু না, আমার একটা আম্মু দরকার। তাই আমার মেডাম কে আমার আম্মু হবার ফুলটাইম জব দিছি। নিলয় বললো, মামনি, তুমি এসব কি বলছো, আমি তোমার ভাল আব্বু না বলো? আমিই তোমার আব্বু আমিই তোমার আম্মু... না না আমার আম্মু লাগবে।আমার ভাই লাগবে... আম্মু তুমি আসো ভিতরে...এই বাড়িতে শুধু আমার হুকুম চলে.... মমিনা খালা এসে লাগেজ গুলো ভিতরে নিয়ে গেল। আর নিলয় এখনো দরজায় দাড়িয়ে আছে.... .. ... নিরুপমা ঢুকার সময় পার্স থেকে নিলয়ের ডায়েরী টা বের করে নিলয়ের হাতে ধরিয়ে দিয়ে মুচকি হেসে ভিতরে ঢুকে যায়.........


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now