বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাতাসের ঘোড়া।। ২য় অংশ

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X তিনিও চললেন যুদ্ধের ময়দানে। সঙ্গে আছেন আর িএক দুঃসাহসী মুজাহিদ। সম্পর্কে চাচা। কিন্তু তিনি দুধারী তরবারির অধিকারী। দুটোতেই সমান দক্ষ। কোনোটার চেয়ে কোনোটাই কম নয়। একটি তার যুদ্ধের তরবারি, আর অন্যটি কলম। হ্যাঁ, কবি তিনি। বিখ্যাত কবি। তার কবিতার ফলায়ও সমান বিদ্ধ হয়। কাফের, মুশরিক, আর অগণিত ইসলামের দুশমন। নাম তার আবদুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি রাসূলের (সা) একজন উঁচুমানের সাহাবী। আবদুল্লাহ ইবনে রাওয়াহা। তিনিও চলেছৈন মূতার যুদ্ধে। একটি মাত্র উট। সেই উটে আরোহণ করেছেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা। তার সাথে একই উটের দ্বিতীয় আরোহী তারই ভাতিজা, টগবগে এক মুজাহিদ। চাচা-ভাতিজা। কেউ কারো চেয়ে কম নয়। কম নয় তাদের শাহাদাতের পিপাসা। দু’জনই সমানে সমান। উট এগিয়ে চলেছে ক্রমাগত সামনের দিকে। পিঠে তার দু’জন দুঃসাহসী মুজাহিদ। চাচা নামকরা িএক বিখ্যাত কবি। উটের পিঠে চলতে চলতে তিনি আবৃত্তি করছেন কবিতা। ভাতিজা তার মুগ্ধ শ্রোতা। আবদুল্লাহ ইবনে রাওয়াহার কবিতার এক জায়গায় ছিল শাহাদাতেরতীব্র স্বপ্ন ও আকঙ্ক্ষার কথা। সেই অংশটুকু শুনেই কাঁদতে শুরু করলেন সাথী ভাতিজা। তিনি কাঁদছেন! ভয়ে নয়। শঙ্কায় নয়। দুর্বলতায় নয়। তবুও তিনি কাঁদছেন ক্রমাগত। কিন্তু কেন? বুঝে ফেললেন চাচা কবি আবদুল্লাহ ইবনে রাওয়াহা। তার কান্নার কারণ বুঝে ওঠার সাথে সাথেই চাচা ঝাঁকিয়ে রাগের সাথে বললেন, “ওরে ছোটলোক! আমার শাহাদাতের ভাগ্য হলে তোর ক্ষতি কি?” যেমন চাচা, তেমনি ভাতিজা! শাহাদাতের পিপাসায় দু’জনই সমান কাতর। ভাতিজার শাহাদাতের পিপাসা মেটেনি বটে, তবে মিটেছিল জীবনের পিপাসা। কারণ, তিনি ছিলেন রাসূলের (সা) একান্ত আপন। রাসূলের স্নেহে তিনি ছিলেন ধন্য।ভ তিনি যেমন রাসূলকে (সা) ভালোবাসতেন প্রাণ দিয়ে, তেমনি রাসূলও (সা) তাকে মহব্বত করতেন অঢেল, অনেক। কে তিনি? কে তিনি? যিনি ছুঁতে পেরেছিলেন আল্লাহ ও রাসূলের (সা) ভালোবাসার পর্বতের চূড়া? তিনি তো আর কেউ নন- এক দুর্বিনীত দুঃসাহসী বাতাসের ঘোড়া- যায়িদ ইবন আরকাম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

→ বাতাসের ঘোড়া।। ১ম অংশ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now