বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আদর্শ নরপতি- শেখ সাদির গল্প

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X এক যুবরাজ পিতার ওয়ারিশসুত্রে বিপুল ধনসম্পদের অধিকারী হয়েছিলোন,অন্যান্য যুবরাজের মত তিনি বিলাসী ও ক্ষমতা প্রিয় ছিলেন না। তার অন্তঃকরণটা ছিল আকাশের মত উদার এবং দয়া মহত্ত্বে ভরপুর। জনসেবা করে মানুষের হৃদয় জয় করাই ছিল তাঁর আদর্শ এবং উদ্দেশ্য। সিংহাসনে বসেই তিনি দান করতে শুরু করতেন। সেনাবাহিনী থেকে শুরু করে পথের ভাখারী পর্যন্ত সবাইকে তিনি অর্থদান করতেন। অযাচিত দান পেয়ে আপামর জনসাধারন তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল এবং আল্লাহর দরবারে তাঁর মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করতে লাগল। শাহজাদার এক দরবারী ছিলেন ভারী হীনমনা ও অদূরদর্শী। তিনি বাদশাকে বুঝাতে শুরু করলেনঃ আপনার পূর্ব পুরুষেরা কোন মহান উদ্দেশ্যে এই ধনরত্ন সঞ্চয় করে রেখে গেছেন। সেই অর্থ এভাবে অকাতরে ব্যয় করা বুদ্ধিমানের কাজ হচ্ছে না। দরবারে দানের হাত একটু খাটো করুন। সামনে বিপদাপদের সম্ভাবনা এবং পেছনে শত্রু রয়েছে। খোদা না করুক, প্রয়োজনের সময় অর্থাভাব দেখা দিতে পারে। মন্ত্রীর এই যুক্তি বাদশার মনঃপুত হল না। তিনি বিরক্ত হয় মন্ত্রীকে তিরষ্কার করে বললেনঃ দয়াময় আল্লাহ দয়া করে আমাকে এই ধনভান্ডারের মালিক করেছেন এই জন্য যে, আমি নিজে খাব অপরকে খাওয়াব। আর দীন দরিদ্রদেরকে দান করে দুঃস্থ মানবতার সেবা করবো। এগুলো শুধু পাহারা দেব সে জন্য দেয়া হয় নি। শিক্ষাঃ জ্ঞানী ব্যক্তিরা সম্পদ হাতে আসলে অকাতরে দান করতে থাকেন। ভবিষ্যতের কথা চিন্তা করেন না। আল্লাহপাক সম্পদ দিয়েছেন, তা থেকে তারা গরীব-দুঃখীদেরকে বিতরণ করতে থাকেন। হীনমনা ব্যক্তিরা উক্ত দান সহ্য করতে পারে না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now