বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

৩০০ মিনিটের গার্লফ্রেন্ড

"রোমাঞ্চকর গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X এটি ২০১০ সালের ঘটনা নিহাদ বন্ধ থাকা বাংলালিংক সিমটা চালু কর, তারপর অচেনা নাম্বার থেকে একটা মেসেজ আসে। মেসেজে লিখা ছিলঃ "I Love You" তারপর BL অফিস থেকে একটা মেসেজ আসে, তাতে লিখা ছিলঃ “You have got 300 min. Bonus” নিহাদ তো খুশিতে আটখানা। তারপর ঐ নাম্বারে কল দিল। রিসিভ করার পর সুমধুর মেয়েলি কণ্ঠে বলে উঠলো, -কেমন আছো ? -ভালো। কিন্তু আপনি কে? -আমি ডানা কাটা পরী। উড়তে উড়তে ডানা কেটে পড়ে গেছি। -হুম বুঝলাম, তা “I love u” মেসেজ দিলেন কেন? -কারণ আমি তোমাকে ভালবাসি তাই। -ফাজলামি আমার ভালো লাগেনা, পরিচয় দেন নয়তো রাখলাম। - এই শোন শোন, আমি শরমি। তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে ভালো করেই চিনি। তুমি ভৈরব টেকনিক্যালে ইলেকট্রিকাল বিভাগে পড়ো, তোমার রোল- ১ ইত্যাদি। শরমি নামের মেয়েটি নিহাদের ব্যাপারে সব বলে দিতে লাগলো। নিহাদ অবাক হয়ে ভাবতে লাগলো মেয়েটি কে? আমার ব্যাপারে সব জানে কিন্তু আমি ওকে চিনতে পারছিনা কেন? নিহাদের ক্লাসের ঐ মেয়েটার কথা মনে পড়লো, যে মেয়েটা ওর দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকতো, মুচকি হাসতো। নিহাদ মনে করলো শরমি হয়তো ঐ মেয়েটাই। কিন্তু না পরে দেখল ফোনের শরমি আর ঐ মেয়েটার মাঝে কোন মিল পাওয়া যাচ্ছে না। ধীরে ধীরে ওদের কথা পরিমান বাড়তে লাগলো, নিহাদের সিমে বোনাস মিনিট ছিল তাই কোন চিন্তা ছিলনা। মানুষ চেহেরা দেখে প্রেম করে, কিন্তু নিহাদ, শরমি নামের মেয়েটার কণ্ঠের প্রেমে পরে যায়। নিহাদ সিদ্ধান্ত নেয়, শরমির সাথে দেখা করবে, সে ব্যাপারটা শরমিকে জানালো। -শরমি, তোমার সাথে দেখা করতে চাই। -আমিও চাই। -কোথায় দেখা করবা বল? -কাল ৪টার দিকে ভৈরব ব্রিজের নিচে চলে আসো। -ওকে। পরেরদিন নিহাদ শরমির সাথে দেখা করার, আর মনের কথা জানানোর প্রস্তুতি নেয়। সেদিন ওর সিমে বোনাস ছিল ১০ মিনিটের মত। শরমিকে কল করে। -শরমি তুমি কোথায়? -এইতো ব্রিজের কাছাকাছি এসে পড়েছি। তুমি? -আমিও মাত্র ৫ মিনিট লাগবে। -ওকে আসো। নিহাদ রেডি হয়ে তার চলার পথের সঙ্গী সাইকেল টাকে নিয়ে গেইট থেকে বের হতে যাবে ওমনি শরমির ফোন আসে। নিহাদ ফোন রিসিভ করে বলে, -তুমি কি এসে পড়েছো? আমি আসতেছি একটু অপেক্ষা করো। -না নিহাদ আমি আসি নাই, আসবো না। -কেন? -নিহাদ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। -বল। -আমি এতদিন তোমার সাথে যা যা করেছি সব একটা নাটক ছিল, একটা প্লান ছিল, কেউ একজন আমাকে বলেছিল তোমার সাথে এমন করার। তুমি নাকি ক্লাসে কোন মেয়ের সাথে কথা বল না। তোমার এক বন্ধু আমার সাথে বাজি ধরেছিল, সেই বাজির কারনেই আমি এমন করেছিলাম। পারলে আমাকে মাফ করে দিও, আমি তোমাদের স্কুলের কেউ নই। কলটা কেটে যায়, নিহাদ কি করবে বুঝতে পারছিলনা, এর আগে কোন মেয়ের সাথে ফোনে কথা বলেনি, এমন হয়নি, শরমি ছিল প্রথম মেয়ে যার সাথে নিহাদ ফোনে কথা বলেছিল। শুধু এটা বলে মনকে সান্ত্বনা দিচ্ছিল, যাক বোনাস শেষ, মেয়েও গায়েব, বোনাসটা তাতো বিফলে যায়নি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now