বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বেলা শেষে তোমারই অপেক্ষায়-

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X যখন চৈত্র সংক্রান্তিতে এলেনা, ভাবলাম পহেলা বৈশাখে আসবে।আমার চারপাশ নানা আয়োজনে মুখরিত। পহেলা বৈশাখের সেই রঙিন সকালে আমিও প্রস্তুত কোন অপ্সরীকে বরণ করে নেয়ার জন্য।তোমার জন্য রমনার বটমুল থেকে শুরু করে চারুকলা কিংবা টিএসসি সবখানে বার বার হুমড়ি খেয়ে পড়েছি, আমার চোখের সামনে গোধুলীর শেষ আলো বিলিন হয়ে গেল কিন্তু তুমি এলেনা।যার জন্য দিবানিশি প্রতিক্ষার প্রহর গুনি তার প্রতি রাগ করা আমার সাজেনা। তুমি আসনি তার পরও আমি রাগ করিনি। মনে মনে ভেবেছি তুমি হয়তো কোন জরুরী কাজে বাধা পড়ে গেছ।আমার মন আমার সমস্ত চিন্তাচেতনা তোমাকে ঘিরে। চৈত্র সংক্রান্তিতে আসনি,পহেলা বৈশাখেও আসনি,জৈষ্ঠ্যের খররৌদ্রের মাঝেও হয়তো আসবেনা,কিন্তু তোমার পথ চেয়ে আমার দিনাতিপাত থামানোর আমার কোন ইচ্ছে নেই। যাক আরো দুটো বসন্ত,একটা চৈত্রসংক্রান্তি কিংবা কয়েকটা উৎসব মুখর পহেলা বৈশাখ, আমি আগের মতই অপেক্ষার ডালি সাজিয়ে বসে রবো তোমার জন্য।তুমি কি আসবে? তুমিতো জানো আমার ছোট্ট একটা বোন আছে। ওর নাম মিফরা।বোনই আমার বন্ধু।আমার এই অনাদিকালের অপেক্ষা দেখেও ও কখনো হাসেনি। বন্ধুর মত কাধে হাত রেখে বলেছে ভাইয়া দেখিস সে আসবে। আমি আমার বোনের কথা অবিশ্বাস করি কি করে। তারপরও আসা না আসা সবই তোমার ইচ্ছা,আমি কেবল বেলা শেষে তোমারই অপেক্ষায়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now