বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছে
"ইয়ো ইয়ো মধু শিং"। মধু এবার
পাত্রীর বাবার মুখোমুখি...
--ভালো আছো বাবা??
--ইয়ো... আঙ্কোল...
--আমি তো ভালোই আছি, তুমি ভালো
আছো??
--ইয়ো ইয়ো...
--বললাম তো আমি ভালো। বাট ইউ??
--ইয়ো... আম্ফাইন ঠু....
--তো বাবা, মেয়ে তো দেখলা...
মেয়ে কি পছন্দ হয়েছে???
--আবার জিগায়...
--বললাম যে, মেয়ে কি পছন্দ
হয়েছে??
--আবার জিগায়...
--(আরো জোরে) মেয়ে কি পছন্দ
হয়েছে??
--আবার জিগায়...
--ধুউর.... আর কয়বার জিগামু?? পোলা
দেখি কানে শুনে না... এই বয়রা
পোলার কাছে মাইয়া বিয়া দিমু???
অই উঠো সবাই... এই পোলার কাছে
মাইয়া বিয়া দিমু না...
বেচারা মধুর বিয়েটা গেল ভেঙ্গে....
পাত্রীর বাবা তো আর জানে না যে,
এগুলো বর্তমান প্রজন্মের শব্দ।
কালের পরিক্রমায় "হ্যাঁ" পরিবর্তিত
হয়ে "ইয়ো ইয়ো" হয়ে গেছে... আর
"অবশ্যই" হয়েছে "আবার জিগায়"।
যদিও এই "আবার জিগায়" এর শাব্দিক
অর্থ দাঁড়ায় "পূনরায় জিজ্ঞাসা
করে"। কিন্তু, এটার সাথে "অবশ্যই"
এর সম্পর্ক কোথায়, তা আমার মাথায়
ঢুকে না।
আরো কিছু উদ্ভট শব্দের ব্যবহার
আমার মাথায় ঢুকে না। যেমন,
"অস্থির" শব্দটি দ্বারা বোঝায়, যা
স্থির না... অথবা গতিশীল কোন বস্তু।
কিন্তু, অনেকেই স্থির কোন ছবির
প্রশংসা করতে গিয়ে কমেন্ট করে
"অস্থির"। বুঝিনা, এরা ছবিতে
কোনদিকের নড়াচড়া দেখে বলে
"অস্থির"...
"জটিল", "কঠিন" এই বিশেষণগুলো
সাধারণত "দুর্বোধ্য" বা "কষ্টসাধ্য"
কোন বিষয়কে বোঝায়। কিন্তু,
বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা
কোন কিছুর প্রশংসা করতে "দারুন"
বা "চমৎকার" এর পরিবর্তে ব্যবহার
করে "জটিল", "কঠিন" ইত্যাদি।
তাহলে বিভিন্ন হারবাল সেন্টারের
বিজ্ঞাপনে "জটিল ও কঠিন রোগ"
বলতে কি "দারুণ ও চমৎকার রোগ"
বোঝায়??
যাই হোক, মধু পরপর দুইবার এস.এস.সি
পরীক্ষায় গণিতে ফেল করার পর
শেষবারের মত পরীক্ষা দিতে
গিয়েছিলো। ছেলেকে নিয়ে তার
বাবারও বুক ভরা স্বপ্ন। বাবার স্বপ্ন
পূরণ করতে শেষ বছর কঠোর পরিশ্রম
করে পড়াশুনা করেছে। পরীক্ষা
দিতে গিয়ে দেখে প্রশ্ন খুবই সহজ...
এবার নিশ্চিত এ প্লাস। যাহোক, ফুল
অ্যান্সার করে খুব ভালো পরীক্ষা
দিয়ে বাবার সামনে এসে হাজির...
--বাবা, পরীক্ষা কেমন হইছে??
--আব্বু, পরীক্ষা তো সেইরকম হইছে...
("সেইরকম" শব্দটা শুনেই বাবার
কলিজায় কামড় দিয়ে উঠলো...
সেইরকম মানে নিশ্চয়ই গত দুইবারের
মত... তার মানে সব আশা ভরসা শেষ...
হার্টবিট বেড়ে গেলো বাবার।)
--কি বলো বাবা, প্রশ্ন কেমন হইছে??
--ওহ... আব্বু... এইবার তো জট্টিল প্রশ্ন
হইছে।
(অঁ... প্রশ্ন জটিল হয়েছে... মানে
পোলা প্রশ্নের কিছুই বুঝেনাই...
চিনচিন ব্যথা শুরু হয়ে গেল বুকে।)
--এইগুলা কি বলো বাবা, সত্যিই কি
পরীক্ষা ভালো হয়নাই??
--পরীক্ষা তো বেসম্ভব ভালো হইছে
বাবা। কঠিন একটা পরীক্ষা দিয়া
আসছি... আমি তো পুরাই পাঙ্খা....
("বেসম্ভব ভালো", "কঠিন পরীক্ষা",
"পুরাই পাঙ্খা"... এইগুলা শুইনা
বেচারা আবেগে হার্ট অ্যাটাক
করে মইরা গেলো...)
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ শব্দের
বিকৃত ব্যবহার অন্যের মৃত্যু ঘটায়।
তাই, স্টাইলিশ guys .... শব্দের বিকৃত
ব্যবহার করো ভালো কথা... ত খুপ
খিয়াল কৈরা.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now