বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সিংড়ায় ট্রাকের নিচে

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X নাটোরের সিংড়ায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে সিংড়া উপজেলার চৌগ্রাম জোড়াসেতু এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ওই দুই নেতা মোটরসাইকেলে করে সিংড়ার চামারী থেকে বগুড়ার নন্দীগ্রাম যাচ্ছিলেন। দুর্ঘটনায় নিহত নেতাদের একজন সিংড়ার চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ওরফে বকুল (৪০)। তিনি চামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও চামারী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। অপরজন একই ইউনিয়নের বিলদহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মধু মিয়া (৩৫)। তিনি বিলদহর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। সিংড়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে সাখাওয়াত হোসেন জরুরি কাজে মধু মিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি নন্দীগ্রামে যাচ্ছিলেন। চৌগ্রাম জোড়াসেতু এলাকায় তাঁরা একটি ট্রাককে পাশ কাটানোর সময় ট্রাকটি পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। মুহূর্তেই তাঁরা ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয়ে যান। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁদের মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুরাদ হোসেন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্থানীয় সাংসদ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে আসেন। খবরের সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তিদের লাশ আজ শনিবার সকালে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now