বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শেষকৃত্যের অ্যাপ!

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X স্মার্টফোনে ব্যবহারের জন্য গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে প্রতিদিনই নিত্যনতুন অদ্ভুত সব অ্যাপ যোগ হচ্ছে। তবে ওস্তাদেরও যেমন ওস্তাদ আছে, তেমন অদ্ভুতেরও অদ্ভুত আছে, যার প্রমাণ—রাশিয়ার উমার (Umer) অ্যাপ। যদিও এই অ্যাপ বাজারে আসতে আরও দুই মাস বাকি। তবু অ্যাপের অদ্ভুত সব বৈশিষ্ট্যের কারণে ইতিমধ্যে সাড়া পড়ে গেছে গোটা রাশিয়ায়। কারণ এ অ্যাপটি যে মৃতদেহের শেষকৃত্য আয়োজনের অ্যাপ! অ্যাপ নিয়ে উমারের নির্মাতাদের যুক্তিও ফেলে দেওয়া যাবে না। তাঁদের মতে, রাশিয়ার মতো আধুনিক দেশে মানুষজন কাজ নিয়ে সদাই ব্যস্ত। অনেকেরই শেষকৃত্য আয়োজনের মতো বিষয়গুলো সম্পর্কে ধারণা নেই। তাই এ ধরনের পরিস্থিতিতে অনেকেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। আর তাঁদের জন্যই এই অ্যাপ; যেখানে মৃত ব্যক্তির নাম-ঠিকানা ইনপুট দিতেই চলে আসবে মৃতদেহের শেষকৃত্যবিষয়ক বিভিন্ন অফার—পুরো কাজ সমাধা করতে প্রয়োজনীয় লোকবল জোগান থেকে এপিটাফ তৈরির সুযোগ-সুবিধা। অবশ্য কৌতুকপ্রবণ রুশদের কাছে এই অ্যাপ হাসির খোরাকে পরিণত হয়েছে। কেউ কেউ তো ঠাট্টাচ্ছলে কৌতুক করে বলছেন, ‘একটা কিনলে আরেকজনের জন্য ১৫ শতাংশ ছাড়ের অফার দিলেও কিন্তু মন্দ হতো না!’ সূত্র:øবিবিসি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now