বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালোবাসার আর্তনাদ

"রোমাঞ্চকর গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X সকাল ৯ টায় আসলাম সাহেবের জরুরী একটা মিটিং আছে ।দেরি হলে বসের কাছ থেকে কথা শুনতে হবে ।রাস্তায় এসে জ্যামে আটকা পড়ে গেছি,এদিকে মিটিং ।আল্লাই জানে আমার কপালে আজ কি আছে,সকাল সকাল এতো গরম পরছে । এমনিতেই মন টা খারাপ জ্যামে আটকা পরে আছি ।৭থেকে ৮বছরের একটা মেয়ে ফুলের মালা কেনার জন্য এক ড্রাইভার কে বলতেই ড্রাইভার টি মেয়ে টি কে উচ্চস্বরে কথা বলে তাড়িয়ে দিলো ।আমার মত সবার ই মেজাজ টা গরম হয়ে আছে ।ঢাকা শহরে জ্যাম,এ আবার নতুন কি ।মেয়েটি মন খারাপ করে অন্য গাড়ির দিকে যাচ্ছিল ।আমি তাকে এই বাচ্চা বলে ডাক দিলাম. . . . . . .. .. জ্বী স্যার বলুন___মালা কত টাকা করে ! ___৫ টাকা করে,নেবেন স্যার।___হুম,নে বো।___কয়টা নেবেন।___সবগুলাই নিবো। ___এই নিন স্যার,কিন্তু এতো ফুলের মালা দিয়ে কি করবেন ,আপনার বউকে দেবেন বুঝি।___কাউকেই নাহ ,এই নাও তোমার টাকা(মেয়েটির কথা শুনে চোখের কোনে জল চলে এলো)। ___এতো বড় টাকার নোট তো ভাংতি নেই। ___তুমি সব টাকাই রেখে দাও।___না স্যার,আমার মালার যে টাকা হয় সেই টাকাই দিন ।___কিন্তু আমার কাছে তো খুচরা টাকা নেই,তুমি এই টাকা টাই রাখো।___না স্যার,এতো বড় নোট দেখলে আমার মা আমাকে বকা দিবে। ___বকা দিবে ক্যানো ।___আমার মা মনে করবে আমি টাকা চুরি করেছি ,আর ফুলের মালা বিক্রি করে তো এতো টাকা পাওয়া যায় না ,তাই মা সন্দেহ করবে।___তুমি টাকা টা রাখো আমার অফিসের দেরী হয়ে যাচ্ছে ,তুমি অন্যদিন আমাকে আবার মালা দিও. . . . . . .. .. মিটিং এ যেতে একটু দেরিই হয়ে গেলো ।মিটিং করে অফিসের চেয়ারে বসে আছে আসলাম সাহেব। মেয়েটির কথা মনে পড়ে যায় তার,কি সুন্দর তার ব্যাবহার দেখতে খুব সুন্দর গোছ গাছ করে কথা বলতে পারে।আফরিন যদি বেঁচে থাকতো তাহলে এই মেয়েটির মত হতো . . . . . .. .. আজ থেকে ঠিক ৯বছর আগের কথা,আসলাম সাহেব তার স্ত্রী এবং তার ছোট্র মেয়েটি কে নিয়ে বেড়াতে যায় বগুড়া তে ।কিন্তু ভাগ্যবসত গাড়িটি এক্সিডেন্ট করে । আসলাম সাহেবের স্ত্রী এবং তার কন্যা মারা যায় ।আসলাম সাহেব ও গুরুতর আহত হন,তার ডান হাত টা ভেঙ্গে যায় ।সে তার স্ত্রী এবং মেয়ের জন্য ছোটাছুটি করলে ,ডাক্তার তাদের কে মৃত্যু ঘোষনা করেন ।আসলাম সাহেবের বড় একটা দুর্ঘটনা স্মৃতি হিসাবে তার মনে থেকে যায়. . . . . . .. .. অন্য আরেক দিন মেয়েটি স্যার স্যার বলে ডাকছিলো ।আমি বুঝতে পারি নি কে ডাকছে ,পিছন ফিরে তাকাতেই দেখি সেই ছোট্র মেয়েটিঃ কেমন আছেন স্যার,আপনাকে কতো খোঁজা খুঁজেছি কিন্তু কোথাও আপনাকে পাই নি । ___ভালো ,তুমি কেমন আছো।___জ্বী স্যার ভালা ।___এই নিন আপনার টাকা। ___কিসের টাকা ।___ওই যে সেইদিন ফুলের মালা নিলেন ,আমার কাছে ভাংতি টাকা ছিলো না ,আপনি ৫০০টাকার নোট দিয়ে চলে গেলেন । ___তোমার তো দেখি মনেও আছে ,তোমার নাম কি ?___আমার নাম মর্জিনা ।___বাহ সুন্দর নাম তো তোমার .থাকো কোথায়।___পাশের এক বস্তিতে থাকি ।___ওহ তোমার বাবা কি করে ,(বাবার নাম টি বলতেই মেয়েটির চোখে জল) ।___আমার বাবা নেই ,আমাকে জন্ম দেবার পর নাকি বাবা ট্রাক এক্সিডেন্ট করে মারা গেছে ।___ও,তুমি ফুলের মালা বিক্রি করে সংসার চালাও ।___না স্যার ,আমার মা দর্জির কাজ করে,আর আমি ফুলের মালা বিক্রি করি ।___তুমি লেখা পড়া কোরো না।___হ্যা স্যার করি ক্লাশ থ্রি তে পড়ি ।___আমার মেয়ে যদি বেঁচে থাকতো তাহলে তোমার এতো বড়ই হতো ।___ক্যানো আপনার মেয়ের কি হয়েছে ।___হ্যা আমার একটা মেয়েও ছিলো ,আমরা বেড়াতে গিয়ে এক্সিডেন্ট করি ,আমি বেঁচে যাই কিন্তু আমার মেয়ে আর স্ত্রী কে বাঁচাতে পারি নি । ___ওহ ,আপনি মেয়ে হারানোর কষ্ট টা বোঝেন ,আর আমি বাবা হারানোর কষ্ট টা বুঝি ।___ঠিক বলেছো,আচ্ছা আজ কে যাই ,যদি কোনোদিন দেখা হয় আমাকে ডাক দিও ।___আচ্ছা স্যার দিবো. . . . .. .. মেয়েটি অনেক সুন্দর করে কথা বলে,অথচ এই মেয়েটি কে অনেকেই দেখতে পারে না ।কারন এরা বস্তিতে থাকে বলে ।তাদের পোষাকে বোঝা যায় এরা বস্তিতে থাকে ।গরিব বলে কি এরা মানুষ না । এদের ও সুন্দর একটা জীবন আছে ,আছে সুন্দর একটা মন,সুন্দর একটা স্বপ্ন ।এই মেয়েটির ও একটা উজ্জল ভবিষ্যৎ আছে । হয়তবা লেখাপড়া করে দেশের উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত করবে . . . . . .


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now