বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পিপাসা—তানভীন নাহার

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X বেলা তখন আড়াইটা। সারা দিনের ক্লাস শেষে গেলাম টিএসসি, এক কাপ চা খাব বলে। কিন্তু বিধিবাম! গিয়েই দেখি সব চায়ের দোকান বন্ধ। মন- মেজাজ দুটোই খারাপ করে বাসার দিকে যখন রওনা দিতে গেলাম, তখনই বন্ধু পিয়াস জানাল বইমেলা চলছে বাংলা একাডেমিতে, তাই সব চা-দোকান বন্ধ করে রেখেছে। আমরা কয়েকজন বন্ধু তখন চায়ের তৃষ্ণা নিয়েই বইমেলায় ঢুকলাম। সেটাই ছিল আমার প্রথম বইমেলায় ভ্রমণ। সময়টা ২০১২ সালের ফেব্রুয়ারির শুরুর দিকে। তখন বইমেলার পুরোটাই ছিল বাংলা একাডেমি। গিয়েছিলাম চায়ের পিপাসা নিয়ে; কিন্তু মনেরও পিপাসা মিটে গেল এত এত বই দেখে। যেদিকে তাকাই, সেদিকেই বই আর মানুষ। এত মানুষ বই পড়ে আর কিনতে আসে, সেই ব্যাপারটাই জানতাম না। যা দেখছি সবই ভালো লাগছে। যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে—অনেক বাবা-মা তাঁদের সঙ্গে ছোট ছোট বাচ্চাকেও নিয়ে এসেছেন মেলায়। তখন একটু মন খারাপই হয়ে গেল। কারণ ছোটবেলায় আমার কখনো সুযোগ হয়ে ওঠেনি বইমেলায় আসায়। বাচ্চাদের জন্য একাডেমির গেটের শুরুতেই লাগোয়া বেশ কয়েকটি বাহারি বাচ্চাদের বইয়ের স্টল। বেশ ভিড় দোকানগুলোতে। আমার মনে হলো কয়েক জোড়া নিষ্পাপ চোখ, উজ্জ্বল দৃষ্টিতে রংবেরঙের বইগুলোকে নেড়েচেড়ে দেখছে। আমারও মনে হলো শৈশবে ফিরে গিয়ে সেসব বই দেখা শুরু করছি। পুরো বাংলা একাডেমির চারপাশজুড়ে বইয়ের সারি সারি স্টল। নজরুল মঞ্চ-এর চারপাশ ঘিরে বইয়ের স্টল দেওয়া হয়েছে। নজরুল মঞ্চে অনেক গুণী লেখক তাঁদের নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন নিয়ে ব্যস্ত। চারপাশে কিছু উৎসুক দর্শকদের সঙ্গে আমরাও বেশ কিছুক্ষণ তাঁদের কথা শুনলাম। এরপর সামনের স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম। ভিড় কিছুটা বেশি হলেও ভালো লাগছিল খুব। আর আফসোস হচ্ছিল এত দিন বইমেলায় আসা হয়নি বলে। যত পারছিলাম ঘুরে ঘুরে সব স্টলেই যাওয়ার চেষ্টা করেছি। যে বই দেখি, সেই বই কিনতে ইচ্ছে করে। কিন্তু হুট করে চলে আসায় মাত্র চারখানা বই কিনতে পারলাম শেষমেশ। এরপর থেকে সারা বছর অপেক্ষায় থাকি বইমেলার। জীবনের যতগুলো বছর বইমেলায় যেতে পারিনি, তার অভাব মেটাতে যত বছর বাঁচি তত বছরই বইমেলায় গিয়ে বইয়ের পিপাসা আরও বাড়াতে চাই।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now