বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিবাহ একটি উত্তম বন্ধুত্ব

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান এম.এ আব্দুল্লাহ শেখ (০ পয়েন্ট)

X বিবাহ একটি উত্তম বন্ধুত্ব তোমাকে জীবনের সাথে যেদিন থেকে বেঁধে নিয়েছি সঙ্গী করে, প্রতিদিন দোয়া করি– তুমি যেন সুস্থ থাকো, যেন শান্তি পাও তোমার জীবনে। আল্লাহ যেন তোমাকে জান্নাতী হবার যোগ্যতা দেন। আমি যেন তোমার দেখাশোনা ও সেবা করতে পারি। আমি যেন তোমার সহযোগীর দায়িত্বটুকু পালন করতে পারি। আমি যেন তোমার হাসিমুখ থাকার কারণ হতে পারি। আমি যেন তোমার সাথে খারাপ আচরণ না করি। আমি যেন তোমার চোখের অশ্রু না ঝরাই। যেন দু’জন দু’জনার সাথে রাগ করে শয়তানকে খুশি না করি। আমি যেন তোমার সাথে অন্যায় না করি। আল্লাহ যেন আমাদের সুসন্তান দান করেন। আমাদের সন্তানেরা যেন দুনিয়ার জন্য কল্যাণস্বরূপ হয়। আমাদের সন্তানেরা যেন মু’মিন, মুত্তাকী ও মুজাহিদ হয়। আমরা যেন হায়াতান তাইয়্যেবা লাভ করি। আমরা যেন দু’জন দু’জনার ঈমান বৃদ্ধি হবার কারণ হই। আল্লাহ যেন জান্নাতেও আমাদেরকে একসাথে থাকার তাওফিক দেন। আল্লাহ যেন আমাদের উপরে সন্তুষ্ট থাকেন । [বিবাহ একটি উত্তম বন্ধুত্ব]।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now