বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সেই ছোটবেলা থেকে মায়েরা বলেন, ‘বাবা রে, আরেকটু কষ্ট কর!’ কিন্তু সেই ‘কষ্ট’ যেন আর শেষই হয় না! এ যেন এক চক্র, যাকে বলে দুষ্টচক্র!
.পঞ্চম শ্রেণিতে
এই তো বাবা, আর কয়েকটা দিন। একটু কষ্ট করে পিইসি পরীক্ষাটা দে। তারপর হাইস্কুলে উঠবি, তখন পড়াশোনা অনেক কম।
অষ্টম শ্রেণিতে
বাবা রে, আর কয়েকটা দিন কষ্ট কর। জেএসসিটা শেষ হোক, তখন বড় হবি, ক্লাস নাইনে উঠবি। পড়াশোনার জন্য আর কিচ্ছু বলব না।
.দশম শ্রেণিতে
এখন পড়াশোনা না করলে হবে? ভালো একটা কলেজে চান্স না পেলে মুখ দেখাবি কীভাবে! একটু কষ্ট কর রে বাবা! ঠিকমতো এই কয়েকটা দিন পড়!
.একাদশ শ্রেণিতে
এত কষ্ট করে এসএসসিতে ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হয়েছিস। এখন পড়াশোনা না করলে হবে? একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স না পেলে এত পড়ালেখার দাম কী! ভার্সিটিতে উঠলেই তো আর পড়াশোনা নাই, কষ্টও নাই। এই কয়েকটা দিন গা লাগায়া একটু পড় রে বাবা, পড়!
.বিশ্ববিদ্যালয়ে
সারা জীবন এত কষ্ট করে আসলি, এখন সেমিস্টার ফাইনালে ভালো রেজাল্ট করতে হবে না? না হলে এত কষ্টের দাম কী? তারপর তো পড়াশোনার বালাই নাই। একটা ভালো চাকরি পেতে হবে না? আর কয়েকটা দিন একটু কষ্ট কর, বাবা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now