বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমাদের পুকুরের পানি প্রতি গ্রীষ্মে শুকিয়ে যেতো। একদিন আমি আর অরপি খেলতে খেলতে পুকুরের পাশে গিয়ে দেখি অল্প পানির ভেতরে মাছ হাবুডুবু খাচ্ছে। কোটি কোটি মাছ। আমাদের তো সে কি আনন্দ। আমরা ভাবলাম এই এত মাছ বাড়ি নিয়ে গেলে মা কতইনা খুশি হবে। তখন আমরা এটা বলা বলি করছি আর পুকুরের পাড় থেকে আমার এক চাচি বলছে, হ্যা এ সবই মাছ। বাড়ি নিয়ে গিয়ে তোর মাকে ভেজে দিতে বল। দেখবি খুব টেস্ট লাগবে। তখন আমি এক মুঠ আর অরপি এক মুঠ মাছ নিয়ে বাড়ি দৌড় দিলাম। বাড়ির কাছে যেতেই সবাই আমাদের দুজনকে দেখে হাসতে লাগলো। আমরা বুঝতে পারলাম না। মায়ের কাছে দিতেই চারপাশের সবাই হাসতে শুরু কোরলো। আমি তখনো বুঝিনি কিছুই। সবাই হাসছে আর বোলছে আরে পাগলি এটা তুই কি নিয়ে এসেছিস? আমি বললাম, মাছ। আর এখন মা আমাকে এগুলো ভেজে দেবে। হাশি আরো বেড়ে গেলো। সবাই বলল,এগুলোতো মাছ না। ব্যাঙের বাচ্চা। আমি সাথে সাথে ঘৃণায় কলে গেলাম হাত ধুতে। আসলে ছোট ব্যাঙের বাচ্চা দেখতে একদম টেপা মাছের মতো। পার্থক্য খুবই কম। সেদিনের পর থেকে সবাই আমাকে ভীষণভাবে খেপাতো। আমি অবশ্য খেপতাম না কিন্ত লজ্জা পেতাম।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now