বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি যখন ছোট থাকতে বন্দবিলার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন বাড়ি থেকে প্রতিদিন আমার স্কুলে হেটে যেতে হোতো। তো বন্দবিলা বাজারের কিছুটা আগে রাস্তার পাশে ছিলো আশরাফুলদের বাড়ি। ওদের ছিলো একটা বিশাল বড় কালো গরু। গরুটা বাধা থাকতো ঐ রাস্তার উপরে। আর আমি ঐ গরুটাকে এত ভয় পেতাম যে ঐ গরুটা পার হয়ে অন্য পাশে যেতেই পারতাম না। আর ওই পাশে দাড়িয়ে শুধু কাদতে থাকতাম। কেউ যখন ঐ রাস্তা দিয়ে যেতো তখন তার সাথে আসতাম। গরুটা যদি রাস্তার পাশেও বাধা থাকতো। দৌড়ে চলে যাওয়া যাবে তবুও যেতে পারতাম না। ভয়ে কাদতে শুরু কোরতাম। দুই একদিন যখন গরুটা বাধা থাকতো না তখন আমার সেকি আনন্দ! নিজেকে সেদিন খুব সাহসী মনে হোতো। মনে হোতো আজ যদি গরুটা থাকতো তবুও আমার ভয় কোরতো না। কিন্তু পরেরদিন যখন গরুটাকে আবার রাস্তার পাশে দেখতাম তখন আমার সব সাহস কোথায় মিলিয়ে যেতো। আবার কাদতে শুরু কোরতাম। একদিন যখন শুনলাম গরুটাকে ওরা বিক্রি করে দিয়েছে সেদিন আমার সেকি আনন্দ!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now