বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মক্কা শহরের ছোট অংশে বালকদের পড়াচ্ছিলেন এক শিক্ষক !

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X মক্কা শহরের এক অংশে ছোট একটি স্কুলে শিক্ষক ছোট বালকদের ক্লাস নিচ্ছিলেন । ক্লাস শেষে বালকদের হাতে একটি করে খুরমা তুলে দিয়ে খেলার ছলে বললেন তিনি, - আগামীকাল সকালে তোমরা ক্লাসে আসার আগে যে যার খুরমা- খেজুর কোন একটি গোপন জায়গায় রেখে আসবে যাতে কেউ না দেখে । বুঝতে পেরেছ? – জ্বী জনাব! বালকদের সমস্বরে জবাবের মধ্যে দিয়ে শেষ হলো সেদিনের ক্লাস । . . পরেরদিন সকালের কথা । শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন সবাই নিজ নিজ খুরমা লুকিয়ে এসেছে কি না । সবাই লুকিয়ে এসেছে– শুধু একটি ছেলে ছাড়া । শিক্ষক জানতে চাইলেন, – তোমার সব বন্ধুরা যেখানে লুকিয়ে রেখে আসতে পেরেছে, তুমি কেন পারলে না খোকা? বালকের ধীর-স্থির উত্তর, – জনাব, আপনি এমন একটি গোপন জায়গায় খুরমা লুকাতে বলেছেন যাতে কেউ না দেখে । আমার সেরকমের কোন জায়গা নেই । কিঞ্চিত বিস্ময়ের আওয়াজ উঠলো ক্লাসে! বালক বলে চলল– "আমি সকাল পর্যন্ত বিছানার নিচে, উঠোনের গর্তে, মায়ের তোষকের কোনা সহ অনেক জায়গায় আমার খুরমা লুকানোর চেষ্টা করেছি । কিন্তু এমন কোন জায়গা খুঁজে পাইনি যেখানে লুকালে আমার সৃষ্টিকর্তা পরম করুণাময় দেখতে পাবেন না । সবকিছুই যে তাঁর সামনে দৃশ্যমান!" . বৃদ্ধ শিক্ষক ছোট বালকটির অসামান্য জ্ঞান ও চিন্তার ধরন দেখে মুগ্ধ হলেন । আনন্দের পানি চোখে নিয়ে ছেলেটিকে পরম মমতায় জড়িয়ে ধরলেন তিনি । তিনি বুঝতে পারলেন, এই ছেলের শিক্ষক হিসেবে পৃথিবীর মানুষ তাঁকে মনে রাখবে চিরদিন । সেদিনের সেই ছোট ছেলেটি তার শিক্ষককের কথা সত্যি প্রমান করেছিলেন । . . ছেলেটির নাম ছিল আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস । সারা পৃথিবী তাঁকে "ইমাম শাফেঈ'য়ী (রহঃ)" নামে জানে!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

→ মক্কা শহরের ছোট অংশে বালকদের পড়াচ্ছিলেন এক শিক্ষক !

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now