বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
" বিবেক,তোমার জন্য..."
-এই মেয়ে....
তোমার জীবন এখন পরিপূর্ণ। কারন তুমি এখন কারো স্ত্রী,কারো অর্ধাঙ্গিনী,একটা পরিবারের বৌ।কত সুন্দর করে তুমি সংসার করছ।শশুর-শাশুড়ি,দেবর-ননদ সবার দেখ-ভাল করছ।সবাই তোমাকে কত্ব ভালবাসে..।খুব সুখী একজন মানুষ তুমি।খুব ভালো একটা বৌ তুমি।
এই কি তোমার সব?
না...!
তোমার একটা অতীত আছে।কেও জানে না কিন্তু তুমি জান।সবার কাছ থেকে অতীত টাকে লুকিয়ে রেখেছ।
সেই অতীতটা হচ্ছে তুমি কাওকে ভালবাসতে,কাওকে তুমি স্বপ্ন দেখাতে।কোন এক সময় তার সংসার সাঁজানোর পরিকল্পনা করতে।পরিবার আর যোগ্যতার দোহাই দিয়ে তুমি তার চেয়ে ভালো কাওকে বেছে নিয়েছ...!
আচ্ছা তোমার কি কখনো সামান্য অপরাধ বোধ কাজ করে না?
কেমন মানুষ তুমি?
যখন তুমি তোমার স্বামীর জন্য সাঁজো তখন কি আয়নার সামনে দাড়িয়ে নিজের চেহারাটা ভালো করে দেখেছ?
তোমার মুখ,চোখ,ঠোট,তোমার দেহ...
দেখতে পাও?
সবকিছুতে অন্য কারো ছোঁয়া লেগে আছে কি না..?
বিয়ের আগে তো তার সাথে রুম ডেট করেছ অনেক,মনে পরে না...?
আচ্ছা তুমি কি তোমার স্বামীকে কখনো বলেছ যে তুমি সতী না বা তোমার জীবনে অন্য কেও ছিল কখনো?
অবশ্যই না,ঠিক না...?
বিয়ের আগে একজনকে ঠকিয়েছ ভালবাসার নাম করে আর বিয়ের পর ঠকাচ্ছ নিজের স্বামী কে অভিনয় করে...!!!
বাহ্ খুওব তো সতী আর ভালো বৌ এর অভিনয় করে যাচ্ছ প্রতিনিয়ত।
কেমন মানুষ তুমি?
কেমন তোমার ভালবাসা?
একজনকে ভালবেসেছ আরেকজনের সাথে সংসার করছ..!
তোমরা পার বটে।সৃষ্টিকর্তা তোমাদের অনেক ক্ষমতা দিয়েছেন।যেটা তোমরা ব্যাবহার কর-
কাওকে কষ্ট দিতে,
কারো সাথে প্রতারনা করতে,
কাওকে কাঁদাতে,
কাওকে ঠকাতে...।
তবুও তুমি ভালো বৌ,ভালো স্ত্রী,ভালো মানুষ......।
-এই ছেলে.....
বিয়েটা শেষ পর্যন্ত করেই ফেললে।খুব ভালো একজন বৌ পেয়েছ তুমি।সবাই তাকে খুব ভালবাসে বিশেষ করে তুমি।খুব সুখে আছ তুমি।
আচ্ছা যখন তোমার বুকে মাথা রেখে তোমার বৌ টা নিশ্চিন্তে ঘুমায়,তখন কি তোমার মনে পরে না যে-
একটা সময় কত্ব সুন্দর করে তুমি অন্য কাওকে জড়িয়ে ধরতে...?
যখন নিজের বৌ এর সতীত্ব নিয়ে তোমার মনে প্রশ্ন জাগে,তখন কি মনে পরে না যে-
তুমি কারো সতীত্ব হননের জন্য দায়ী....?
আশ্চর্য! যখন নিজের বৌ কে জড়িয়ে ধরে বল যে-তোমাকে অনেক ভালবাসি,তখন কি মনে পরে না যে ভালবাসি কথাটা তুমি আরো অনেক বার অন্য কাওকে বলেছ...?
কোনটা তোমার ভালবাসা তবে?
কত্ব সুন্দর করে ভালো মানুষের অভিনয় করে যাচ্ছ প্রতিনিয়ত।
তোমাকে দেখলে বুঝা-ই যায় না যে তুমি কারো স্বপ্ন ভাঙ্গার জন্য দায়ী...!
বুঝা-ই যায় না যে তুমি কাওকে আশা দিয়ে তার দেহ নিয়ে খেলেছ...!
বুঝা-ই যায় না তুমি কত্ব নিকৃষ্ট মনের একটা মানুষ...!
তোমরা পার বটে।কারন তুমি পুরুষ।সমাজব্যাবস্থা যে তোমরাই তৈরি কর।
তবুও তুমি একজন ভালো ছেলে,ভালো স্বামী,ভালো মানুষ...।
হা আপনাকেই বলছি যদি আপনি উপরের একজন হোন....
মরতে হবে এটা কিন্তু চিরন্তন সত্য।আপনি জানেন যে-মৃত্যুর ঠিক কিছু আগ মুহূর্তে একটা মানুষ যখন বুঝতে পারে যে তার হয়ত আর বেঁচে থাকা সম্ভব না,তখন সে দুনিয়ার সব কথা ভুলে যায়?
তখন শুধুমাত্র তার সারা জীবনের কর্ম সংক্ষিপ্ত আকারে তার সামনে ভেসে উঠে..।
তার সামনে তার সমস্ত অপরাধ গুলো চলে আসে।যার যত অপরাধ বেশী সে তত আফসোস্ আর অনুশোচনা নিয়ে মৃত্যু বরন করে।এই করনেই দেখবেন মৃত্যূর পর কারো কারো মুখে হাসি ফুটে উঠে কারন তার অপরাধবোধ নেই।
কাওকে কষ্ট দিয়ে,ঠকিয়ে,প্রতারনা করে হয়ত আপনি সুখে থাকবেন ঠিকি,কিন্তু মনে রাখবেন পৃথিবীতে এমন একজন কেও আছে যে আপনাকে অনেক কষ্ট নিয়ে স্মরণ করে।
যার কষ্টের কারন আপনি...!
যার কান্নার কারন আপনি...!
যার জীবনটা নষ্ট হয়েছে আপনার জন্য...!
আচ্ছা যেহেতু আমাদের মরতেই হবে তবে এমন সুখের আমাদের কি দরকার?
যে সুখ অন্য কারো চোখের জলে কেনা...!
যে সুখের ঘড় অন্য কারো কষ্টের ইটে তৈরি করা...!
যে সুখ অন্য কারো প্রার্থনার ফসল...!
কেন আমরা ভালবাসা শব্দটির সাথে কষ্ট নামের আরকটা শব্দ জুরে দিয়েছি?
আশ্চর্যের কথা কি জানেন?
আমরাই সৃষ্টির সেরা আবার আমরাই সবচেয়ে নিকৃষ্ট কাজটা করি।
আসুন জীবটকে জটিল না করে সহজ করে তুলি।
সম্পর্কে জীবন থাকে...
একটা সুন্দর সম্পর্ক আমাদের জীবটাকে আরো সুন্দর করে দিক...।
ভালো থাকুন সবাই...????????????
Nazrul Islam Shorif (অর্থহীন আমি)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now