বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হয়তো বাকিটা জীবনও এভাবেই কাটিয়ে দিতে হবে দুর্গপ্রকোষ্ঠেই। দুর্গের বাইরে গিয়েছে বটে, তাও কালে ভদ্রে। রাজা যখন শিকারে যায় তার রানীকে নিয়ে, তখন রানীর দেখাশোনার জন্য আলীয়ার ডাক পড়ে বাইরে যাওয়ার। শিকার মানে হচ্ছে পাহাড়ে, গুহায়, জঙ্গলে। তাই পাহাড়, জঙ্গল আর এই দুর্গই হচ্ছে আলীয়ার দুনিয়া।
আলীয়া রাজদাসী। তার নিজস্ব কোনও জীবন নেই। রাজসেবাই তার একমাত্র কাজ । রাজার ভোগে নিজের জীবনটা উৎসর্গীত হয়ে গেছে কোন ফাঁকে তা তার খেয়ালও হয়নি কখনও। আজ এই পড়ন্ত যৌবনে এসে অনুভব করার চেস্টা করছে, জীবনে প্রেম ভালবাসার প্রকৃত অনুভুতি কেমন হয়। ক্রমবিকাশমান জীবনে চলার পথে পুরুষের ভালবাসা, সন্তান জন্মদান ও লালন পালনের অনুভুতি কেমন, তা ঠিক অনুভব করতে পারে না আলীয়া। আলীয়ার চোখদুটো মরা মাছের চোখের মত ঘোলাটে ভাবলেশহীন হয়ে যায়।
দুর্গপ্রকোষ্ঠ অন্ধকার হয়ে গেছে কখন! সেই অন্ধকারের মধ্যে আলীয়া মিশে গেছে অপার নৈঃশব্দ হয়ে, ঠিক নিজের জীবনের নৈঃশব্দের মত।
শুধু ইতিহাসের পরতে পরতে থেকে যায় আলীয়াদের দীর্ঘশ্বাস ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now