বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দুরের বালিয়াড়ি

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X দুরের বালিয়াড়ির উপর দিয়ে ধীর পায়ে হেঁটে হেঁটে অতিসন্তর্পনে অন্ধকার নেমে আসছে মরুভুমির উপর। বিস্তীর্ন মরুভুমির রংটা ধীরে ধীরে রক্তবর্ন হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যার অন্ধকার গ্রাস করে ফেলবে সমগ্র মরুভুমি। ইতিমধ্যেই মরুভুমির ওপাশে মরুদ্যানের খেজুর বাগানটা আর চোখে পড়ছে না, একটু আগেও যা পরিস্কার দেখা যাচ্ছিল। অন্ধকার গ্রাস করে ফেলেছে বাগানটাকে। দুর্গের নিচে প্রধান ফটকের সামনে দ্বাররক্ষীদের সতর্ক প্রহরা দেখা যাচ্ছে। প্রধান ফটকের সামনের পরিখার উপর থেকে প্রতিদিনের মত পুলটা সরিয়ে ফেলা হয়েছে। দুর্গটাকে সুরক্ষা দেওয়ার জন্য সুগভীর পরিখা রয়েছে চারপাশ দিয়ে। আর প্রধান ফটকের সামনে রয়েছে পারাপারের পুল। প্রতিদিন সকালে ওটা নামানো হয় আর সন্ধ্যায় তুলে রাখা হয়, দুর্গের নিরাপত্তার জন্য। দুর্গপ্রকোষ্ঠের জানালা দিয়ে আলীয়া এতক্ষন বাইরে তাঁকিয়ে দুনিয়াটা দেখার চেস্টা করছিল। আর তার মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল নানা রকম ভোতা ভোতা স্মৃতি। কত বছর হয়ে গেল এই দুর্গের ভেতরে জাপিত হচ্ছে তার জীবনটা, তার কোন সঠিক হিসাবও নাই।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now