বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দেবদাস ও পার্বতী 1

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X চন্দ্রবিন্দু, আমায় তুমি শেষ বিন্দুতে নিয়ে যাবে! কাঁখে কলস, হাতে বিজুলি চুড়ি, লোকে আমায় লক্ষ্মীছাড়া বলে। আমায় তুমি পাড়া ঘোরাবে! রাতের আগেই যদি রাত আসে সেদিন তোমার সাথে রাত কাটাবো, আমায় তুমি শয্যায় নিবে। সাঁতার শেখাবে! ডুবে গেলে তুলে আনবে? কোলে তুলে হটাৎ করে ফেলে দেবে নাতো। বল। ইতি তোমার লক্ষ্মী। সত্যি সত্যি মেয়েটা একদিন রাতের অন্ধকারে চন্দ্রের বাড়িতে গিয়ে হাজির। লক্ষ্মীকে দেখে চন্দ্র বিরক্তি প্রকাশ করল। লক্ষ্মী সে সব গায়ে মাখল না। চন্দ্র ঘেমে উঠতে লাগল। যদি কেউ দেখে ফেলে, শুনে ফেলে মেয়ে লোকের কণ্ঠ, তাতে কলঙ্ক হবে। সেভাবেই বললো কথাটা। লক্ষ্মী বললো সে কি গো, আমি কলঙ্কিত হতে এসে ভয় করছি না আর তুমি কলঙ্কের ভয়ে ওভাবে ঘেমে উঠছ। চন্দ্র দা, কলঙ্ক কাকে বলে তুমি জান। এই যে তুমি আমাকে প্রেমের ছোঁয়া দিতে আপত্তি করলে তাতেই আমার কলঙ্ক হল। আমি যাই, তোমার বুকে কয়েক পলক বেঁধে রাখলে সে কলঙ্ক হত না। মেয়েটি সেই থেকে নিজেকে আড়াল করে নেয়। ছেলেটি হারিয়ে গেল অন্য ভুবনে। দাঁড়ি গোঁফ গজিয়ে হাতে ছাতা নিয়ে ঘুরতে লাগল। বাবুয়ানা আর ভীষণ স্ফূর্তি তাকে পেয়ে বসল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৮ জন


এ জাতীয় গল্প

→ দেবদাস ও পার্বতী 3
→ দেবদাস ও পার্বতী 2

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now