বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজ রিয়ার বিয়ে। বাড়ি ভর্তি মানুষ। বিয়ে উৎসবে বাড়িটা কেমন যেন গমগম করছে। বাহিরে হালকা হালকা বৃষ্টি কিন্তু তবুও যেন মানুষের কমতি নেই।
যার কাজ নেই সেও খোঁজে খোঁজে কাজ করার চেষ্টা করছে। যে ব্যস্ত নয় সেও ব্যস্ত হওয়ার চেষ্টা করছে। আবার সময় সুযোগ পেলেই তরুণ তরুণীদের আলাপ চারিতায় মেতে উঠতে দেখা যায়। তামাসা ছলে গায়ে রং দিতে গিয়ে তরুণীদের জড়িয়ে ধরার চেষ্টাতেও পিছিয়ে নেই তরুণেরা।
এমন বিপাকে পরে তরুণীরাও সাময়িক লজ্জা ঢাকার জন্য কোথাও গিয়ে আড়াল হয়। পরিস্থিতি বুঝে আবারও তারা তরুণদের সাথে তামাসা করতে রং কিংবা কালি নিয়ে বেরিয়ে আসে। কখনো একা কখনো বা দলবদ্ধ হয়ে। গ্রামে বা মফস্বলের বিয়েতে এমন চিত্র অহরহই মিলে।
তরুণেরা এমনিতেই সুযোগ খোঁজতে থাকে তার উপর যদি তরুণীরা নিজেরাই এসে ধরা দেয়, তবে তো তরুণদের ভাল লাগারই কথা! মধ্যবয়সীরা বিয়েবাড়ির রান্না-বান্না থেকে শুরু করে। আগন্তুক মেহমানদেরকে খেদমতসহ বিভিন্ন প্রকার কাজে ব্যস্ত। এরই মধ্যে একদল মেয়ে
কনেকে সাজাচ্ছে। কেউ কেউ খুনসুটি করে বলছে- “এই বুঝি তোর বর এল! চিলের মত ছোঁ মারি তোরে নিয়ে যাতি”। কথাটি শেষ হতেই অপরাপর সঙ্গীদের মধ্যে হাসির ধুম পড়ে গেল। কনে পক্ষের ছেলে-বুড়ো সকলেই বরের আগমনের প্রত্যাশায় রয়েছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now