বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

১ লক্ষ টাকা

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X সুত্র মতে, ১৯৭১ সাল, নজরুল ইসলাম রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে শেষ বর্ষের ছাত্র। সে সময় স্বাধীনতাকামী ছাত্র-জনতার রক্ত টকবগ করছিল স্বাধীনতার নেশায়। নজরুল ইসলাম সহপাঠিদের নিয়ে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে ৩ মার্চ বাংলার পতাকা তোলেন। এরপর শতাধিক ছাত্রের মিছিল নিয়ে ঢুকে পড়েন রাজশাহী শহরে। সেই মিছিলে গুলি চালায় পুলিশ। গুলি এসে লাগে তার পাশে থাকা দেয়ালে, এ সময় দেয়ালের একটি ইটের টুকরা তার পায়ে লেগে আহত হন এবং অল্পের জন্য রক্ষা পান তিনি। ওই মিছিলে পুলিশের গুলিতে কয়েকজন নিহত হয়েছিল। বন্ধ ঘোষণা করা হয় কলেজ, দেয়া হয় হল ছাড়ার নির্দেশ। ৫ মার্চ বাধ্য হয়ে ফিরে আসেন নিজ বাড়ি হাতিবান্ধায়। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন একদিন পর ৮ মার্চ রেডিওতে বেলা ১২ টার দিকে শুনতে পান নজরুল ইসলাম। সেই ভাষন শোনার পর ৯ মার্চ হাতীবান্ধা ডাকবাংলো মাঠে বাংলাদেশের পতাকা উত্তোলন হয় তার নেতৃত্বে। ১০ মার্চ হাতীবান্ধা সংগ্রাম পরিষদের সেক্রেটারি হয়ে মুক্তির সংগ্রামে অংশ নিতে স্থানীয় ছাত্র যুবকদের উৎসাহিত করেন। এরপর ১৯৭১ এর ২৭ মার্চ বৃহত্তর রংপুরের প্রথম ব্যক্তি হিসেবে পার্শ্ববর্তী ভারতের কোচবিহার জেলার শীতলকুচিতে প্রবেশ করে জনসংযোগ শুরু করেন নজরুল ইসলাম। ভারতের সহায়তায় হাতীবান্ধার স্থানীয় যুবক আর আনসারদের নিয়ে গিয়ে প্রশিক্ষণ শুরু করেন তিনি। এরপর সেই নর্থ জোনে আসতে শুরু করে রংপুর দিনাজপুরের লাখো শরণার্থী। সেই জোনের চেয়ারম্যান হন তৎকালীন পীরগঞ্জ-মিঠাপুকুর এলাকার এমএনএ ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন মতিউর রহমান। তিনিই নজরুল ইসলামকে সনদ দেন নর্থজোনের ইনচার্জ হিসেবে। ওই সময় এদেশীয় রাজাকাররা তার মাথার বিনিময় মূল্য নির্ধারণ করেছিল ১ লক্ষ টাকা এবং বাড়াইপাড়ায় তার গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় রাজাকাররা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৬ জন


এ জাতীয় গল্প

→ লক্ষ - টাকা - রোজগার

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now