বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক বালিকার গল্প

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X এলোমেলোভাবে হেটে চলেছি। গন্তব্য নতুন ব্রীজ। ব্রীজের কাছাকাছি আসতেই চোখের সামনে ভেসে উঠছে কত স্মৃতি। এই ব্রীজেই তো আমাদের প্রথম দেখা। মনে পড়ছে তোমার বলা সেই প্রথম কথাটি,"তোমার হাসিটা তো খুব সুন্দর।" এরপর আমরা অনেকবার দেখা করেছি এই ব্রীজের ওপর। একই শহরের দুই প্রান্তে দুজনের বাস। একই বর্ষে কিন্তু ভিন্ন কলেজে পড়াশোনা। হঠাৎ ফেসবুকে তোমার রিকুয়েস্ট এবং আমার পোস্টে তোমার কমেন্ট, "লাভ ফালতু।" সেই থেকেই তো পরিচয়। তারপর আস্তে আস্তে কথা হতে হতে বন্ধুত্তটাও জমতে লাগলো। তোমার মনে আছে, ১৭ সেপ্টেম্বার তুমি আমাকে প্রোপোজ করেছিলে? এর আগেও অনেক ছেলে আমার পেছনে ঘুরেছে। ভেবেছিলাম তাদের মত তুমিও আমার মনে জায়গা করতে পারবেনা। তবুও কেন জানি তোমাকে ১মাস সময় দিয়েছিলাম। কিন্তু ১সপ্তাহ যেতে না যেতেই বুঝতে পারলাম যে তুমি আগে থেকেই আমার মনে জায়গা করে নিয়েছো। শেষমেশ ধরা দিলাম তোমার ভালবাসায়। শুরু হল আমাদের দুস্টুমিস্টি প্রেম। তুমি আমাকে আদর করে পরি বলে ডাকতে। আর আমার বান্ধবিরা দুস্টুমি করে তোমাকে জীন বলে ডাকতো। তুমি রেগে যেতে। আমিও মাঝেমাঝে তোমাকে রাগানোর জন্য জীন বলতাম। hsc পরীক্ষায় একই কেন্দ্রে ২জনের সীট পড়েছিলো। মনে আছে, আমরা পরীক্ষা শেষে একসাথে ফিরতাম আর আমার বান্ধবীরা আমাদের সামনে ও পেছনে প্রটেক্টর হিসাবে থাকত? হঠাৎ করেই নেমে এল ঝড়। ভেংগে চুড়ে শেষ করে দিল সম্পর্কটা। ভাঙন টা শুরু হয়েছিলো যখন তোমার বাসার সবাই জেনে গিয়েছিল। কোনো একটা কারণে তাদের আমাকে পছন্দ না। বাসা থেকে চাপ দেওয়াই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে। মাঝে মাঝে যোগাযোগ করতে আবার মাঝেমাঝে বন্ধ করতে। শুরু করলে আমাকে অবহেলা করা,যেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তাই নিজেই সব শেষ করে দিলাম। শেষ যেদিন তোমার সাথে দেখা হয়েছিলো, তোমাকে দেখে আমার চোখ ফেটে পানি আসছিলো। কিন্তু সেটা লুকিয়ে হাসির অভিনয় করেছি। কি দরকার নিজের কষ্টটা তোমাকে দেখানোর? শেষ ই তো সব। ফেরত দিয়ে দিলাম তোমার দেওয়া সব গিফট। সাথে সাথে শেষ করে দিলাম একটু একটু করে গড়ে তোলা একটা স্বপ্ন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now