বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সিঁদ কেটে কম্বল চুরি করা চোরগুলো কিউট ছিলো!!! এই শীতে একটি কম্বল ছাড়া কিচ্ছু নিতো না !
.
শুনেছি ভাত চুরি করা চোরগুলো প্লেট ধৌত করে দিয়ে যেতো গৃহিনীর কষ্ট হবে ভেবে !!!
.
শুনেছি একবার নতুন লুঙ্গি পড়ে ঘুমিয়েছিলো আমার এক চাচা। সেখান থেকে আস্তে আস্তে কৌশলে টেনে টেনে সেই লুঙ্গি নিয়ে ভোঁ দৌড় চোরের ! চাচার টের পেয়েও কিছু করার ছিলো না ! ইজ্জত নিয়ে টানাটানি!!
.
কে শার্ট চুরি করেছে, কে সেন্টু গেঞ্জি, কে আন্ডার প্যান্ট চুরি করেছে সব চোখ বন্ধ করে সকালে উঠে সবাই বলে দিতে পারতো।
.
কিন্তু রাতের আধারে নিয়ে গেছে বলে জিনিসটি তার !
.
পরের দিন মসজিদের প্রথম কাতারে চোরকে বসে থাকতে দেখা যেতো ! অভাবে স্বভাব নষ্ট হলেও মানুষটা ছিলো উপকারী ! বিপদে আপদে ডাক দিলে সে সবার আগে এসে পৌঁছাতো !!!
.
সারা রাত আমতলা, নিমতলায় বসে বাঁশি বাজিয়ে মন চুরি করতো কেউ কেউ ! সকালে উঠে সখিনা কোন এক পিচ্ছিকে ডেকে জিজ্ঞেস করবে বলে, "কে রে এতো ঢং করে বাঁশিতে সুর তুলছে ?"
.
রাতে ঝিঁ ঝিঁ পোকারা খেলা করতো !!! বিদ্যুত ছিলো না ! ভূত এফ এম শুনে ভয় লাগাতে হতো না। এমনিই ভয় ভয় লাগতো !
.
আজও রাত ! হাজার বছরের পুরনো রাত ! কোন ফিলিংস নেই ! অনুভূতি নেই !
.
কোন কিছুতে কিউটনেস নাই ! ভোঁতা হয়ে জেগে আছি !
.
সবকিছুর মধ্যে এখন কেবল যান্ত্রিকতা ! প্রকৃতিতে পরিবর্তনের ছোঁয়া !
.
রূপকথার সেই দৈত্যটা এখন আর আসেনা !হয়ত সে বিদ্যুতের শকড খেয়ে মারা গেছে !
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now