বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছেলে নতুন চাকরি পেয়ে
কর্মস্থলে যাচ্ছে। মায়ের কাছে
বিদায় নিতে এলো।
মা ছেলেকে অনেক নসীহত-
উপদেশ দিয়ে, এই বলে কথা শেষ
কথা বললেন: – “দেখতো খোকা! ‘হালাল’ শব্দটা দুই ঠোঁট খোলা
রেখে উচ্চারণ করতে পারিস
কিনা?”
ছেলে হালাল শব্দটা বার কয়েক
আওড়ে দেখলো। তারপর বললো: -
জ্বি আম্মু, পেরেছি।
-এবার দেখতো খোকা! ‘হারাম’
শব্দটা দুই ঠোঁট না লাগিয়ে
উচ্চারণ করতে পারিস কিনা? ছেলে অনেকবার চেষ্টা করেও দুই
ঠোট না লাগিয়ে হারাম শব্দটা
উচ্চারণ করতে পারলো না।
-নাহ, আম্মু! পারছি না।
এবার মা ছেলের মাথায় হাত
বুলিয়ে দিতে দিতে বললেন: –
দেখ খোকা! এটাই হলো হালাল
আর হারামের মৌলিক পার্থক্য।
-কিভাবে আম্মু?
-হালাল শব্দটা উচ্চারণ করতে যেমন ঠোঁট খোলা থাকে,
তেমনি হালাল উপার্জনেও
রিযিক ও সৌভাগ্যের দরজা
খোলা থাকে। দুনিয়া ও
আখিরাতের সমস্ত দরজা খুলে যায়।
আর হারাম শব্দ উচ্চারণ করতে যেমন ঠোঁট বন্ধ হয়ে যায়, তেমনি
হারাম উপার্জনেও রিযিক ও
সৌভাগ্যের দরজা বন্ধ হয়ে যায়।
দুনিয়া ও আখিরাতের সমস্ত দরজা
বন্ধ হয়ে যায়।
এখন তুই বেছে নে কোন দরজা খুলবি….
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now