বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রোপোজাল বাই ফুচকা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান এম.এ আব্দুল্লাহ শেখ (০ পয়েন্ট)

X "প্রোপোজাল বাই ফুচকা" মেসেন্জারের ক্রিং ক্রিং শব্দে ঘুম ভাঙলো ইষাণার। নেট কানেকশন অফ না করেই ঘুমিয়ে পড়েছিল রাতে। ফোন টা হাতে নিয়ে দেখে "অর্নব সেন্ট এ স্টিকার".. ৫৩ টা স্টিকার পাঠিয়েছে। আরও পাঠাচ্ছে। কোনো থামাথামি নেই। ইষাণা মাথা গরম করে ফোন দিল অর্ণব কে। ফোন রিসিভ করল অর্ণব.. অর্নব: এতক্ষনে ঘুম ভাঙসে? মরার মত ঘুমাস নাকি? ইষানা: আজব! মেজাজ খারাপ করার কথা আমার! আর মেজাজ দেখাচ্ছিস তুই?? অর্ণব: আসলে ফোনে টাকা নেই। তাই ফেইসবুকে মেসেজ করছি তোর ঘুম ভাঙানোর জন্য। জানি তো প্রতিদিনের মতই নেট অন রেখে ঘুমিয়ে যাবি তুই। হে হে হে। ইষাণা: তোর মত বেয়াদব আর একটা ও দেখি নি। একটু শান্তিমত ঘুমাতে দিবি না? অর্নব: এত কথা নেই। তাড়াতাড়ি ভার্সিটি আয়। ইমপর্টেন্ট কথা আছে। এই কথা বলে ফোন কেটে দিল অর্নব। ভার্সিটি এসেই অর্নব কে দেখে ইষানা বললো, ইষাণা: কি ব্যাপার? কি তোর ইমপর্টেন্ট কথা? বল। অর্নব: কই? কি? কি কথা? ইষাণা: মানে কি? তুইই তো বললি! অর্নব: ওওও। হ্যাঁ মনে পড়েছে। আজকে কি বার? ইষাণা: এইটা তোর ইমপর্টেন্ট কথা? উফফ্ আমি যাচ্ছি। অর্নব: দাড়া দাড়া। বলছি বলছি। ইষানা: বল তাড়াতাড়ি। অর্ণব: আয় প্লিজ ফুচকা খাই। খেতে খেতে বলি? প্লিজ। ইষাণা: ওহ! ওকে চল। হাঁটতে হাঁটতে বলছে, অর্নব: তোকে আজকে খুব সুন্দর লাগছে। ইষাণা: কি? এই কথা তুই বলছিস?!! সবসময় তো বলিস, জংলীর মতো লাগে। অর্নব: জংলীদেরকে ও মাঝে মাঝে সুন্দর লাগে। ইষানা: চুপ! গরু। তোর ইমপর্টেন্ট কথা বল। অর্নব: কালকে বলি? ইষাণা: উফ্ফ আমি বাসায় যাচ্ছি। কাজ আছে। অর্নব: কি কাজ? দেখতে আসবে নাকি তোকে? ইষানা: হুম তাই। তোকে বলতে ভুলে গেছিলাম! তুই ঠিকই ধরেছিস। দেখতে আসবে আজকে। হয়তো এন্গেজমেন্ট ও হয়ে যেতে পারে আজকে! অর্নব: মানে কি?? ফাইজলামি করবি না। ইষানা: সত্যি বলছি। তোর ইমপর্টেন্ট কথা টা বল। কাল থেকে আর ভার্সিটি আসবো না। কথা টা কিন্তু আর বলা হবে না তোর। অর্নব: কি বলছিস এসব? আমি বলবো না কথাটা। ইষানা: বল। নাহলে যাচ্ছি। আর দেখা হবে না কিন্তু। অর্নব: ইয়ে মানে, কথাটা হচ্ছে "আই লাভ ইউ". ইষানা: গাধা! এই কথা টা বলতে এতদিন লাগালি? যাক আজকে তোর মুখ থেকে কথাটা বের করতে পারলাম। অর্নব: বলে আর কি হবে? আজ তো তোর এন্গেজমেন্ট! ইষানা: হি হি হি। আরে না। দুষ্টামি করছি। ইষানার চুল টেনে ধরে বললো, অর্নব: ফাজিল একটা! আর একটু হলে হার্ট আ্যটাক করতাম। ইষানা: চুপ ছাগল! আমি এখন থেকে তোর গার্লফ্রেন্ড। চুল ধরবি না আমার। অর্নব: এখন থেকে তো চুলের মুঠি ধরে ঘুরাবো।কিন্তু তুই এখনো আমার গার্লফ্রেন্ড হতে পারিস নি। লাভ ইউ টু বল। ইষানা: আগে সুন্দর করে প্রপোজ কর। অর্নব মাটিতে হাঁটু গেড়ে বসে একটা ফুচকা হাতে নিয়ে বললো, অর্নব: আই লাভ ইউ জংলী। অর্নবের হাত থেকে ইষানা ফুচকা টা নিয়ে খেয়ে বললো, ইষাণা: লাভ ইউ টু বিড়াল ছানা। অর্নব: বাহ্! গরু গাধা ছাগল বিড়াল কিছুই বাদ রাখলি না! হুহ্…


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৬৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now