বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অনুভূতির স্পর্শ (প্রথম পর্ব)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X →--- এই শুভ ঘুম থেকে উঠ(মা) -একটু পড়ে উঠছি(আমি) -তুই না কলেজে যাবি? সময় তো হয়ে গেছে। -ঠিক আছে উঠছি। ইচ্ছে না থাকা স্বত্বেও ঘুম থেকে উঠতে হলো কলেজে যাওয়ার জন্য। . কলেজে গিয়ে দেখি সব বন্ধুরাই এসে গেছে। এদের মধ্যে আকাশ হচ্ছে আমার বেষ্ট ফ্রেন্ড।বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। -শুভ ঐ দেখ দুইটা পরী কলেজে ঢুকছে। (আকাশ) -তো কি হইছে?(আমি) -দোস্ত ঐ বাম পাশের যে পরীটারে দেখচছ,ঔইটারে দেইখা ক্রাশ খাইছি।তুই কিছু কর। নাইলে আমি শেষ। -আমার তো আর কোনো কাজ নাই যে তোর জন্য মেয়ে পটাতে যাবো। -দোস্ত প্লিজ প্লিজ আমার জন্য এই কাজটা কর -কাজ হইলে ট্রিট দিবি? -এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না। -ওকে আরও কয়েকজন বন্ধু নিয়ে অভিযানে নেমে গেলাম।জানতে পারলাম নাম বৃষ্টি(আকাশের ক্রাশ)। আর ওর সাথে যে মেয়েটা ছিল ঐ মেয়েটার নাম মেঘা।দুজনেই খুব ভাল বান্ধবী।আমাদের সাথে অনার্স থার্ড ইয়ারে পড়ে।কিন্তু অন্য ডিপার্টমেন্টে। . দুদিন পর মেঘা আর বৃষ্টি ক্লাসের দিকে যাচ্ছিল।আমি পেছন থেকে ডাক দিলাম -হ্যালো(আমি) -আমাকে বলছেন?(মেঘা) -না আপনার পাশের জনকে। -বলুন কি বলবেন?(বৃষ্টি) -আমার বন্ধু আকাশ আপনাকে দেখে ক্রাশ খাইছে এবং আপনাকে ভালবেসে ফেলছে ঠাস করে একটা শব্দ হলো গালের মধ্যে -আপনার বন্ধুর কি সাহস নেই নাকি সামনা সামনি এসে ভালবাসার কথা বলার।(মেঘা) আমি গালে হাত দিয়ে বললাম -আপনি আমাকে চড় মারলেন কেন? -বেশ করেছি।আরেকটা দেবো নাকি? -এই না না -আপনার বন্ধুকে বলুন নিজে এসে ওকে যেন ভালবাসার কথা বলে।তারপর দেখা যাবে এক্সেপ্ট করবে কি না। এই বলে আমার সামনে থেকে চলে গেলো ওরা।আমি আকাশকে একশোটা গালি দিয়ে সেখান থেকে সোজা চলে গেলাম বাসাতে। . ক্লাসের মধ্যে বৃষ্টি মেঘাকে বলছে -এই ভাবে চড় মারাটা ঠিক হয়নি তর?(বৃষ্টি) -বেশ করেছি।এরা সুযোগ পেলেই এরকম করে।(মেঘা) -যতই বলিস ছেলেটা দেখতে কিন্তু সেই যদি চেহাড়া কালো কিন্তু চেহাড়ায় একটা মায়া আছে। -থাম তুই -কেন থামবো?যা সত্যি তাই বলছি -তাহলে তুই গিয়য়ে প্রেম কর -তাহলে আমার আকাশের কি হবে? -মানে?তুই আকাশকে চিনিস নাকি? -হ্যাঁ।আমি আকাশকে আগে থেকেই পছন্দ করতাম -ও মাই গড।তাহলে ঐ ছেলেটাকে কেন মারলাম? -সেটা তুই জানিস -সব তর জন্য হইছে -আমি আবার কি করলাম? -ঐ সময় তুই কলতে পারলি না যে তুই আকাশকে ভালবাসিস? -তুই বলতে দিলে না।তার আগেই তো মারামারি শুরু করলি। -সরি বলতে ওকে -তা তো বলতেই হবে। -তুই চুপ কর মেঘা সারা কলেজ খুঁজে আমাকে না পেয়ে মন খারাপ করে বাসায় চলে গেলো। . রাতে মেঘা বিছানায় বসে আছে মন খারাপ করে সকালের ঘটনার জন্য। -কিরে তর কি হয়েছে?(মেঘার মা) -না মা কিছু হয়নি(মেঘা) -দেখ মা তর মনের খবর আমি রাখি।তর কিছু একটা হয়েছে সেটা আমি বুঝতে পারছি। -না মা তেমন কিছু না -ঠিক আছে তুই বলতে না চাইলে থাক।খেতে আয়। -তুমি যাও।আমি আসছি। . পরেরদিন আমি কলেজে গিয়ে দেখি আকাশ একটা গাছের নিচে বসে আছে। -কিরে আমারটা কি হলো?(আকাশ) -আমার মাথা হইছে(আমি রাগে বললাম) -আরে বলনা কি হইছে -জানস তর জন্য আমি মেঘার হাতে চড় খাইছি -দোস্ত বন্ধুর জন্য একটু অপমান সহ্য করতে পারবি না? -না পারবো না।যদি অন্য কেনো কিছু হত তাহলে অসুবিধা ছিল না।কিন্তু মেয়েদের হাতে চড় খাইছি। আমি আর এসবের মধ্যে নাই। -প্লিজ প্লিজ দোস্ত।এমনটা করিস নাওরে ছাড়া বাঁচবো নারে -কিভাবে মরতে চাস বল? -দুর তুই ফাইজলামি রাখ।বড় একটা ট্রিট দেবো।তবুও তুই না করিস না। -তর ট্রিটের গুষ্টি কিলাই হঠাৎ আকাশ বললো -দোস্ত ঐ দেখ পরী দুইটা এদিকে আসছে আমি সাথে সাথে গালে হাত দিলাম -গালে হাত দিয়ে আছেন কেন?(মেঘা) -এমনি(আমি) -আমি আপনাকে মারবো না।আমি সরি বলতে এসেছি। -কিসের সরি?(গাল থেকে হাত সরিয়ে) -গতকালকে আপনাকে যে চড়টা মেরেছি তার জন্য সরি।আসলে গতকাল মুডটা একটু খারাপ ছিল তাই। -না না ঠিক আছে -আরেকটা কথা বৃষ্টিও আকাশকে ভালবাসে সাথে সাথে আকাশকে বললাম -দোস্ত ট্রিট কিন্তু কালকে চাই(আমি) -হয়ে যাবে(আকাশ খুঁশি হয়ে বলল) আকাশ আর বৃষ্টিকে রেখে আমি আর মেঘা কেন্টিনে এলাম -কি খাবেন বলুন?(আমি) -না কিছু খাবো না(মেঘা) -তা কি করে হয়।একটা খুঁশির খবর দিলেন আর কিছু খাবেন না। -না না এখন খাবো না।আচ্ছা আপনার নামটা কি? -শুভ।আপনি মেঘা রাইট? -হুমম।কি করে জানলেন? -বৃষ্টিকে খুঁজতে গিয়ে -ও।কিসে পড়েন? -অনার্স থার্ড ইয়ারে। -আমিও তো অনার্স থার্ড ইয়ারে পড়ি। -জানি কিন্তু অন্য ডিপার্টমেন্ট -তাহলে তো আমরা সেইম ইয়ারে পড়ি। -হুমম -তাহলে তুমি করে বললে খুঁশি হবো। -আজকে তাহলে আসি।একটু কাজ আছে -ঠিক আছে . কিছিদিন পর কলেজে বসে কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম।হঠাৎ আকাশ এসে আমাকে বলল.....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now