বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একজন কুমারী মেয়ে একটি ঘরে গিয়ে
কড়াঘাত করলে একজন কুঁড়ি বছর বয়সের
যুবক বেরিয়ে আসলো || অতঃপর মেয়েটি
বললো , আমি মাদরাসায় যাচ্ছিলাম ||
পথিমধ্যে আমার সঙ্গিদের হারিয়ে পথ
ভুলে এখানে এসেছি || আমাকে পথ
দেখিয়ে দিলে কৃতার্থ হব | যুবকটি বলল ,
আপনার গন্তব্য এখানে থেকে অনেক দুরে |
আপনি একেবারে পরিত্যক্ত এলাকায়
এসেছেন | আজকে এই সময়ে বাড়ি
পৌছানো আপনার জন্য সম্ভব হবে না |
আপনি বরং এখানে রাত্রি যাপন করেন |
আগামীকাল আমি আপনাকে আপনার
বাড়িতে পৌছে দিব | অগত্যা মেয়েটি
রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিলো |
ঘরে যুবক একা | মেয়েটিকে বললো ,
আপনি আমার বিছানায় ঘুমান | আমি
ঘরের অপর প্রান্তে মাটিতে ঘুমাব | চাঁদর
দিয়ে বিছানা থেকে ঘরের বাকি অংশ
পর্দা করলেন |
মেয়েটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পুরো
শরীর আবৃত করে বিছানায় শুয়ে পড়লেন|
শুধু চোখ দুটি খোলা রেখে তা দিয়ে
যুবকের গতিবিধি পর্যবেক্ষনে রাখলেন |
দেখলেন , যুবকটি মোমবাতি জ্বালিয়ে
একটি বই পড়ছেন | হঠাৎ বইটি বন্ধ করে
দিলেন এবং নিজের একটি আঙ্গুল
মোমবাতির আগুনে প্রায় ৫ মিনিট ধরে
রাখলেন !! এভাবে তার সব আঙ্গুলই
পোড়াচ্ছিলেন !! এটা দেখে মেয়েটি
আরো বেশি ভীত বিহবল হড়ে পড়লেন !!
কোন জীনের কবলে পড়ল কি না , এই
সংশয়ে তার কান্না চলে আসলো | কিন্তু
তার আক্রমনের ভয়ে জোরে কাঁদতে
পারছে না | এভাবে উভয়েরই বিনিদ্র
রজনী কেটে গেলো | অতঃপর সকালে
যুবকটি মেয়েটিকে তার বাড়িতে পৌছে
দিলো |
মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবাকে
রাতের বৃত্তান্ত খুলে বললো | কিন্তু তার
বাবা ঘটনাটি বিশ্বাস করতে পারছিল
না | ফলে তিনি পথিক বেশে যুবকের
বাসায় এসে রাস্তা ভুলে যাওয়ার কথা
বলে সাহায্য চাইলেন | অতঃপর তিনি
দেখলেন , সত্যিই যুবকটির হাতের
আঙ্গুলগুলো বাঁধা ছিল | তিনি এগুলি পুড়ে
যাওয়ার কারন জিজ্ঞেস করলে , যুবক
জবাবে বলেন , গতরাতে আমার বাড়িতে
এক সুন্দরী মেয়ে আশ্রয় নিয়েছিলো |
একই ঘরে মেয়েটি আমার বিছানায়
ঘুমানোর পর শয়তান আমার মনে কুমন্ত্রণা
দিতে থাকে | ফলে পাপের পরিণাম
জাহান্নামের শাস্তির বিষয়টি অন্তরে
স্বরণ রাখতে আগুনে আঙ্গুল পুড়িয়েছি !!
আল্লাহর কসম , শয়তানের কুমন্ত্রণাটি
যেন আগুনে আঙ্গুল পুড়ানোর চেয়েও
শক্তিশালী ছিল !! আল্লাহ শেষ পর্যন্ত
আমাকে সাহায্য করেছেন |
ঘটনা শুনে মেয়ের বাবা তার বাড়িতে
যুবককে আমন্ত্রন জানালেন | যুবকের
সততায় মুগ্ধ হয়ে তার ঐ সুন্দরী মেয়েকে
যুবকের সাথে বিবাহ দিলেন | ফলে
আল্লাহর ভয়ে এক রাত্রের উপভোগ
বিসর্জন দেওয়ায় , আল্লাহ তায়ালা
বিনিময়ে তার পুরো জীবন উপভোগ
দ্বারা ভরে দিলেন | সত্যিই আল্লাহর
সন্তুষ্টির জন্য কোন কিছু পরিত্যাগ করলে
, আল্লাহ তায়ালা বিনিময়ে তার চেয়েও
উৎকৃষ্টতর জিনিস দান করেন ||
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now