বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমাদের গ্রামের বড় মাঠটার মাঝে ছিলো একটা আফা। অর্থাৎ বড় গভীর পুকুর। অনেক আগে যখন মানুষের সেচ মেশিন ছিলো না তখন ওখান থেকে পানি নিয়ে সবাই সেচ কাজ করতো। ওখাসে বর্ষাবালে অনেক শাপলাফুল ফুটতো। আমাদের গ্রামে যত ছেলেমেয়ে ছিলো সবাই মিলে আমরা যেতাম নাইল তুলতে। যদি কেউ একটা ঢ্যাব পেতো তাহলে সেটা নিয়ে বেধে যেতো হুড়ো মুড়ি। এজন্য সবাই চুরি চুরি করে নাইল তুলতো। যেনো ঢ্যাব পেলে কেউ না দেখতে পায়। কিন্তু সবসময় একেকজনের সতর্কদৃস্টি থাকতো আর একজনের উপর। আর রক্ষে ছিলো না। কি আনন্দ উচ্ছাস! আবার অনেক সময় মুক্তা আপারা ঢ্যাবের খই ভাজতো। সন্ধা বেলা সবাই মিলে হালিরমা দাদিকে ঘিরে বসতাম সবাই। গল্প শুনতাম আর ঢ্যাপের খই খেতাম খোলা আকাশের নিচে বসে। কি যে মজার ব্যাপার ছিলো তা বলার মতো নয়। তখন না বুঝলেও এখন বুঝি। খুব মনে পড়ে দিনগুলোর কথা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now