বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমাদের গ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহি ছিলো গরু দাবড় খেলা। বছরে একবার হোতো। যখন ধান কাটা শেষ মাঠ থাকতো পরিস্কার তখন সেই খোলা মাঠে অনুষঠিত হতো গরু দাবড় খেলা। গ্রামের সবাই চাঁদা দিতো। পুরস্কার ছিলো একটা ছাগল। প্রতিবছরই শামিম ভাইদের গরু জিততো। মাঠে লোকে লোকারন্য হয়ে যেতো। ভীনগা থেকেও লোক আসতো। ভিড়ের মধ্যে অনেকের জুতো, ঘড়ি টুপি ইত্যদি হারিয়েও যেতো। অনেক দোকানপাট বসতো। আমাদের গ্রামে যাদের বাড়ি ছিলো তাদের যতো গ্রামে যতো আত্মীয় ছিলো সবাই আসতো বেড়াতে। গ্রামের সবার বাড়ির একটা রমরমা ভাব থাকতো। আমাদের বাড়িতেও অনেক কুটুম আসতো। মিঠাই আনতো। আমরা যারা ছোট ছিলাম আমাদের চিন্তা থাকতো কখন মিঠাই হাতে পাবো আর কখন খাবো। চুরি করে সবাই মিলে কতো খেয়েছি। চুরি করার কথা মনে পড়লে এখন যা হাশি পায়!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now