বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি যখন ছোট ছিলাম তখন আমি খুবই চিকন ছিলাম। এতটাই যে আমার দাদু আমাকে বাতাসি কলে ডাকতো। অর্থাৎ বাতাসের মতো হালকা। কিন্তু আমি খেলা ধূলা পারতাম না মোটেই। একবার আমি যখন ছোট ওয়ানে পড়ি তখন স্কুলে অনুষঠানের পূর্বে প্রাকটিসের সময় বিস্কুট খেলা প্রতিযোগিতায় আমি সেকেন্ড হই। কিন্তু ফাইনালে কিছু হতে পারি না। কিন্তু আমি তো আর অত বুঝতাম না। যখন পুরস্কার দিলো এবং আমায় বাদে আমারতো সেকি কান্না। বাড়ি আর যাবোই না পুরস্কার না নিয়ে। বাবা আসলো নিতে। কিন্তু আমি আমার কথায় অনড়। না নিয়ে যাবো না বাড়ি। শেষে হেডস্যার একটা তিন টাকার খাতা কিনে দিয়েছিলেন। তারপর বাড়ি ফিরলাম। সেই খাতাটা এখনো যত্ন করে রেখে দিয়েছি। যতোই হোক জীবনের প্রথম পুরস্কার। আমার কাছে মহামূল্যবান। ছোটবেলা থেকেই খেলাধূলা একেবারেই পারি না। যতোবার দৌড়ে নাম দিয়েছি ততবার পড়ে গিয়ে হাত পায়ে চোট খেয়েছি। তবুও খুব মজার মনে হোতো সবকিছু। আমার ছোটবেলার ঐ দিনগুলো কখনো ভুলবো না আমি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now