বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমার ছেলেবেলা ৪

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)

X আমাদের গ্রামে কাদের চাচা শীতকালে খেজুরের রস বিক্রি কোরতো। ভোর সকালে তার বাড়ি ছুটে যেতাম রস খেতে। তাছাড়া যেসব গাছ ছোট ছিলো খুব সেসব গাছ থেকে আমরা চুরি করে রস পেড়ে খেতাম। অনেক সময় রস খেয়ে ভাড়ের মধ্যে পানি ভরে থুতাম। আবার অনেক সময় তেকাট রস গাছিরা না নিলে আমরা বোতল পেতে রাখতাম। প্রায় প্রায় অন্যদের পেতে রাখা বোতল থেকে রস চুরি করে খেয়ে পানি ভরে রাখতাম। কত মজা! তাছাড়া খেজুরের চোমর দিয়ে খেলাও করেছি কত!গাছিরা যখন শীতের শেষের দিকে গাছ কাটতো তখন আমরা সবাই গাছের নিচে দাড়িয়ে থাকতাম। চোমরের জন্য। গাছিরা যখন একটা চোমর ফেলতো তখন কে আগে নেবে? হুড়োমুড়ি লেগে যেতো। এমন পরিস্থিতিও হোতো যে ঝগড়া বেধে কথাও বন্ধ। আবার যদি গাছিরা আমাদের চোমর না দিতো আমরা খুব রাগ হতাম। ওখান থেকে এসে সবাই মিলে গাছিকে আচ্ছা মতো যার যতো খুশি গালি দিতাম। এখন আর অমন রস খেতেও পারি না আর চোমর দিয়ে খেলতেও পারি না। শহুরে জীবনে হাপিয়ে উঠি মাঝে মাঝে। তখন ছোটবেলার মধুর স্মৃতিগুলো খুব মনে পড়ে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৬ জন


এ জাতীয় গল্প

→ ♦আমার ছেলেবেলা♦
→ আমার ছেলেবেলা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now