বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মিসমিদের কবচ (নবম পরিচ্ছেদ)

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আরাফাত হোসেন (০ পয়েন্ট)

X সেদিন সন্ধ্যার কিছু আগে আমি মহীন্ সেকরার সঙ্গে আবার দেখা করতে গেলাম। মহীন্ আমায় দেখে ভয়ে-ভয়ে একটা টুল পেতে দিলে বসবার জন্যে। আমি বল্লাম—মহীন্, একটা সত্যি কথা বলবে? —কি, বলুন! —তোমার সঙ্গে ননীর ঝগড়া-বিবাদ হয়েছিল কিছুকাল আগে? মহীন্ আমার দিকে অবাক্ হয়ে চেয়ে থেকে বল্লে—ননী বলেচে বুঝি? সব মিথ্যে কথা ওর বাবু, সব মিথ্যে। আমি কড়াসুরে বল্লাম—ঝগড়া হয়েছিল তাহোলে? সত্যি বলো! মহীন্ চুপ করে রইল অনেকক্ষণ, তারপর আস্তে-আস্তে বল্লে—হয়েছিল বাবু, কিন্তু আমার তাতে কোনো দোষ… —আমি সে-কথা বলি নি—ঝগড়া হয়েছিল কিনা জিগ্যেস করচি। —হ্যাঁ বাবু। —কি নিয়ে ঝগড়া হয়েছিল, বলো এবার! —সোনার দর নিয়ে বাবু। —আচ্ছা, তুমি শ্রীগোপালের কাছে ননী ঘোষের তাবিজ গড়ানোর কথা এইজন্যে বলেছিলে—কেমন, ঠিক কিনা? —হ্যাঁ বাবু। —তুমি তখন ভেবেছিলে যে, ননী ঘোষই খুন করেচে? —তা—না— —ঠিক বলো। —না বাবু। —তাহোলে তুমিও যে দোষী হবে আইনত; তাই ভাবচো বুঝি? মহীন্ সেকরা ভয়ে ঠক্ঠক্ ক’রে কাঁপতে লাগলো, বল্লে—বাবু, তা—তা— —তোমাকে গ্রেপ্তারের জন্যে থানায় খবর দেবো! মহীন্ আমার পা জড়িয়ে ধরে বল্লে —দোহাই বাবু, আমার সব কথা শুনুন আগে। আপনি দেশের লোক—আমার সর্ব্বনাশ করবেন না বাবু—কাচ্চা-বাচ্চা মারা যাবে। —কি, বলো! —তখন আমিও লুটের টাকা ব’লে সন্দেহ করিনি। কি ক’রে করবো! বলুন বাবু, তা কি সম্ভব? —তবে, কখন সন্দেহ করলে? —বাবু, শ্রীগোপালই আমায় বল্লে, আপনি ননী ঘোষকে সন্দেহ করেন। তখন আমি ভাবলাম, গহনার কথাটা প্রমাণ না করলে আমি মারা যাবো এর পরে। তাই বলেছিলাম। শ্ৰীগোপালের নির্ব্বুদ্ধিতা দেখচি নানা দিক থেকে প্রকাশ পাচ্ছে। যদি ওর বাবার খুনের আসামী ধরা না পড়ে, তবে সেটা ওর নির্ব্বুদ্ধিতার জন্যেই ঘটবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now