বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
-এ্যই!! তুমি সকালে সিগারেট খেয়েছো তো??
-- হুমম!!
-দেখি; মুখে গন্ধ দেখি!!!!! কই!! তুমি সকালে সিগারেট খাওনি!! এক্ষুণি একটা সিগারেট ধরাও। কুইক!!
বিরস মুখে তাকালাম গার্লফ্রেন্ডের দিকে!! এ কি গার্লফ্রেন্ড নাকি শত্রু??
পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলাম!
-সেকি!! তুমি মার্লবোরো খাও!!! আকিজ খাবা! আকিজ ভালো!!
অ্যা!! কয় কি!! মনে মনে ভাবলাম!!!! আকিজ ক্যান গোল্ডলিফ খাইতেও আমার খবর হয়া যায়!!!
--এখন তো এটাই আছে!!!
- তাহলে একসাথে দুইটা ধরাও!! একসাথে দুইটাই টানবা। বুঝছো??
আবার একটা তব্দা খাইলাম!! আকাশের দিকে তাকায়া মনে মনে নিজেরে গালি দিলাম!! শালা আর কোন মাইয়া পাইলিনা?? কতো স্বপ্ন দেখসিলাম একটা গার্লফ্রেন্ড জুটাবো; লুকায় সিগারেট খাবো!!
মাঝে মাঝে ধরা পড়বো!!
জোর করে হাত থেকে সিগারেট ফেলে দেবে। আমি ফেলতে না চাইলে কেদে দেবে; আমার বুকে দমাদম কিল দেবে!!
আহ কি শান্তি!!!
চিন্তা করতে করতেই বুকে একটা কিল খেয়ে আউ করে উঠলাম! সামনের দিকে তাকিয়ে দেখি গার্লফ্রেন্ড অগ্নিশর্মা!
- সিগারেট ধরাইসো কি চিন্তা করার জন্য??
লাস্ট বাষট্টি সেকেন্ডে একটা টান ও দাও নাই!! টানো!!!
ব্যাথিত হৃদয়ে স্বপ্নের কিল আর বাস্তবের কিলের পার্থক্য করতে করতে সিগারেট টান দিলাম। আমাকে পুরা দুটো সিগারেট খাইয়ে তারপর ছাড়লো নীলা!!
যেতে যেতেই দেখা হলো মাসুদের সাথে। খুব লাকি ছেলে সে। প্রচন্ড রকম কিউট আর কেয়ারিং একটা গার্লফ্রেন্ড পাইসে। কিন্তু ওর মুখ এতো শুকনো দেখচ্ছে কেনো!!
- কি হইসেরে তোর??
-- দোস্ট একটু দেখ তো!!
পিছন দিকে ঘুরে দাড়ালো মাসুদ! কিন্তু কিছুই চোখে পড়লোনা!!
-কই কিছু নাই তো!!
-- ঠিক করে দেখসোস??
- হুমম।
-- কিচ্ছু নাই??
- না!!
--বাচলাম!!
-কেন কি হইসে??
-- আর বলিস না!! জেরিন আজকে জোর করে আটটা গোল্ডলিফ খাইয়েছে!!
তাই মনে হলো পেছন দিয়ে আবার ধোয়া টোয়া বেরুনো শুরু করলো নাকি!!
- এ্য!! বলিস কি??? তোর অবস্থা দেখি আমার চাইতেও খারাপ!!
ভার্সিটির মেইন গেটে গিয়ে দাড়ালাম। এখানে এক মামা আছেন। পরিচিত। মামাকে ইশারা করলাম। মামা মাথা নাড়লো!!
-নাই মামা??
--না মামা নাই!!
- দশ টাকা বেশী রাইখেন!!
-- না মামা হবে না।
- গ্লাস প্রতি বিশ টাকা বেশী দেবো। ঠিক আছে??
মামার মুখে হাসি ফুটলো। চুপচাপ মামার দোকানের পেছনে চোরের মতো ঢুকে পড়লাম। মামা আমার আর মাসুদের জন্য দুটো গ্লাসে করে জিনিসটা নিয়ে এলো। মাসুদের চোখ চকচক করছে!!
হাতে নিয়েই আর দেরী করলামনা। ঢক ঢক করে গলায় ঢালতে লাগলাম। আধা গ্লাসের মতো খাওয়া হয়েছে তখনই কানে কার হাতের স্পর্শে হতচকিত হয়ে গ্লাস নামালাম!! নীলা!! মাসুদের দিকে তাকিয়ে দেখি তার কান তার গার্লফ্রেন্ড এর আঙ্গুলের দখলে!!
মামা কাচুমাচু হয়ে দাড়িয়ে আছে।
- তোমাদের দুইটাকে লুকিয়ে এই দোকান এ ঢুকতে দেখেই বুঝছিলাম ধান্দায় আছো!!
বাহ ভালো তো!!
মামার কাছে গ্লাস হ্যান্ড ওভার করে দিলো নীলা। মামার দিকে আগুন দৃষ্টিতে তাকালো সে।
- আর কোনদিন যদি এই দুই জনের কাছে তোমাকে দুধ বেচতে দেখি তাইলে কানসা বেড়ায়া এক থাবর দিমু! এগো কাছে সিগারেট ছাড়া কিচ্ছু বেচবা না! যাও ভাগো এইখান থেইকা!!!!
বিশেষ দ্রষ্টব্য আজকে পেপারে দেখলাম ধুমপান সাস্থ্যের জন্যে উপকারী। ক্যান্সার রোধ করে!! অদুর ভবিষ্যৎ এ এমন আবিষ্কার হতে পারে যে দুধ ক্যান্সারের কারণ!! তখন কি হতে পারে তাই একটু ভবিষ্যৎ বাণী করলাম!!!!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now