বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাঘ ও শিয়াল

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান পারভেজ (০ পয়েন্ট)

X একদিন একটি বাঘের ক্ষিদে পেলো । তাই বাঘটি চারদিকে খাবার খুঁজতে শুরু করে । এই সময় একটি শেয়াল তার হাতে পড়লো । বাঘটি শেয়ালকে খাওয়ার মুহুর্তে শেয়াল বাঘকে বললো , তুমি আমাকে খেতে সাহস করো না , স্বর্গীয় রাজা আমাকে এখানে পাঠিয়েছেন । তিনি আমাকে শতপশুর রাজার পদ দিয়েছেন। তুমি আমাকে খেয়ে ফেলার সাহস করলে স্বর্গীয় রাজার আদেশ লঙ্ঘন করবে । বাঘ শেয়ালের কথাপুরোপুরিভাবে বিশ্বাস করে না । আবার একেবারে বিশ্বাস না করার সাহসও পায় না । শেয়াল বাঘের দ্বিধা লক্ষ্য করে বাঘকে বললো , তুমি আমার কথা বিশ্বাস করছো না , তুমি মনে করছো আমি মিথ্যা কথা বলছি , তাই না ? আচ্ছা , আমি সামনে যাই , তুমি আমার পিছনে থাকো। দেখবে বনের পশুরা আমাকে দেখে সবাই পালিয়ে যাবে , তুমি আমার কথা বিশ্বাস করো ? বাঘ শেয়ালের কথা অনুসারে তার পিছনে হাটতে শুরু করে । ঠিক যেমণ শেয়াল বলেছে , বনের পশুরা তাকে দেখে ভয়ে পালিয়ে গেলো । বাঘ জানে না যে পশুরা বাঘ দেখে পালিয়েছে , সে মনে করলো পশুরা শেয়ালকে দেখে ভয়ে পালিয়েছে । এই উপকথা আমাদের জানিয়েছে , একটি বিষয়ের বাস্তব রুপ ও কারণ নির্ণয় করা উচিত , তা না হলে শেয়ালের মত খারাপ ব্যক্তির দ্বারা প্রতারিত হবে । এই উপকথা আমাদের আরো জানিয়েছে , নিজের শক্তি বা কোনো গুনের জন্য অহংকার করা উচিত নয় ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৭৯০ জন


এ জাতীয় গল্প

→ বাঘ মামা আর শিয়াল ভাগ্নে
→ বাঘখেকো শিয়াল ছানা
→ শিয়াল,বাঘ ও রাখাল
→ বাঘ আর শিয়াল
→ শিয়াল ও চিতাবাঘ
→ বাঘ শিয়াল ইদুঁর তিন বন্ধু আমিনুল
→ বাঘ-আর শিয়াল পন্ডিত

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now